সন্ধ্যা নদীর তীরে
০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সন্ধ্যা নদীর তীরে,
যদি আসতো আবার ফিরে,
যে দিন গুলি মোর হারায়েছি শৈশবে কৈশোরে।।
ষড়ঋতুর নাগরদোলায় চেপে দিনে রাতে,
চপল চতুর মনটা যেথায় থাকতো শুধূ মেতে।
কি যে মধুর ছিলো সে দিন
রং-বেরঙের স্বপ্নে রঙিন;
ছোট্ট সুখের নীড়ে।
যে দিন গুলি মোর হারায়েছি শৈশবে কৈশোরে।।
মায়ের আদর ভালোবাসায়
সিক্ত শিশু বেলা!
বাবার সোহাগ ভরা শাসন
যায় কি তারে ভোলা?
রঙ-বেরঙের দিনগুলো হায়!
হারিয়ে গেলো কোন অজানায়?
আসবে কী আর ফিরে?
যে দিন গুলি মোর হারায়েছি শৈশবে কৈশোরে।।
” সন্ধ্যা “ একটি নদীর নাম। আমাদের গ্রামের বুক চিরে বয়ে গেছে প্রমত্তা সন্ধ্যা নদী। আমার শৈশব, কৈশোরের হাজারো স্মৃতি জড়িয়ে আছে এই নদীটির সাথে। শৈশবের স্মৃতিচারন করে আমি একটি গান লিখেছিলাম। আজ হঠাৎ নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে রিপোস্ট করলাম।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন