পিতা-মাতা
১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি দেখেছি বাবার মাথার ঘর্ম পায়ের কাছে ঝরাতে,
আমি দেখেছি মায়ের অশ্রুফোটা গন্ড বেয়ে গড়াতে।
সন্তানের লাগি পিতা-মাতাগন,
কতযে ত্যাগ করে আজীবন,
যার হয়না কোন তুলনা।
এই পিতা-মাতাকে যদি ব্যাথা দাও কেউ,
মানুষ তারে আমি বলবনা।।
দেখেছি, পিতা ব্যস্ত কাজে,
রৌদ্রে পুড়ে, বৃষ্টি ভিজে
বড় ক্লান্ত,
অবশ্রান্ত-
দেহ টলছে,
তবু চলছে-
গামছায় বাঁধি কিছু অন্ন।
পথ চা্ওয়া শিশুদের জন্য
ক্ষনিকের লাগি কিছু সান্ত্বনা।।
দেখেছি, মাতার ভাবুক নয়ন,
প্রহরারত শিশুর শয়ন।
চোখে ঘুম নেই,
নাওয়া খাওয়া নেই,
রাত জাগছে,
আর ডাকছে-্
স্রষ্টারে বিনয়ে বার বার।
রোগশয্যায় থাকা শিশুটার
লাগি কত বিনয়ের প্রার্থণা।।
(বাবা দিবসে রিপোষ্ট)
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন