ও সাথীরে আয়রে ছুটে আয়...
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত,
শীত পেরিয়ে আসে বসন্ত।
দিন-রজনীর ঘূর্ণিপাকে-
সুখে-দুঃখে অবিশ্রান্ত-
ধীরে ধীরে বছরগুলো যাচ্ছে পেরিয়ে,
দিনে দিনে আমরাও যে চলছি এগিয়ে।।
ও সাথীরে আয়রে ছুটে আয়,
সন্ধ্যা পাড়ে ফাগুন হাওয়া ঢেউ তুলিয়া যায়।
ও সাথীরে আয়রে ছুটে আয়,
বনে বনে ফুলে ফুলে সুরভি ছড়ায়।
রঙ-বেরঙের ফুলগুলো সব নেব কুড়িয়ে,
বিনেসুতার মালা গেঁথে দেব পড়িয়ে।।
ও সাথীরে আয়রে ছুটে আয়,
বৃষ্টি এলে ভিজে ভিজে ঘুরব সারা গাঁয়।
ও সাথীরে আয়রে ছুটে আয়,
ভেলায় চড়ে ভেসে যাব দুর সীমানায়।
যেতে যেতে অজানাতে যাব হারিয়ে,
এই পৃথিবীর সীমানাটা যাব ছাড়িয়ে।। ছবি: গুগল।
(সর্বস্বত্ত সংরক্ষিত)
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত...
...বাকিটুকু পড়ুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।
হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক...
...বাকিটুকু পড়ুন