somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেজ যখন কুকুরকে নাড়ে...

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের রাজনৈতিক ইতিহাসে ইপিক একখান কমেন্ট আছে, 'লেজে দেখি কুত্তারে নাড়ে।'
ইপিক এই কমেন্টখানা মনে পড়ার কারন, দেশের হর্তা-কর্তাদের একটা অংশের কোটা সংস্কারের বিপক্ষে মনোভাব প্রকাশ্যে আসায়। যদিও সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে আমার হাতে নাই, তবে ধারনা থেকে বলতে পারি দেশের মাত্র ১ শতাংশ কিংবা তার চেয়ে কম মানুষের জন্য ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে ৫৬ শতাংশ এবং ৩য় ও ৪র্থ শ্রেণীর সরকারি চাকরিতে প্রয় ৮০ শতাংশের বেশি কোটা সংরক্ষিত! আমাদের জনাপ্রশাসন যে পৃথিবীর বুকে অন্যতম ব্যার্থ জনপ্রশাসন, তার অন্যতম কারন এই কোটার আর্শিবাদ। এই কোটাধারীদের বড়ো একটা অংশ তাদের অসাধারণ সব প্রতিভার জোরে জনপ্রশাসনকে "হা ডু ডু" খেলার মাঠ বানায় ছাড়ছে। অবশ্য আমাদের দেশের হর্তাকর্তারাও বোধহয় এটাই চায়। কারন বড়ো রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের আশেপাশে থাকা চেলা চামচাদের দেখলে বিষয়টা বেশ পরিষ্কার হয়। অনেকের মুখে একটা কথা প্রচলিত, 'দেশের বড়ো দলগুলোর শীর্ষ নেতৃত্ব মেধাবীদের ভয় পায়। তারা চায় তাদের চেয়ে আরো বেশি অযোগ্য লোক। না হলে তাদের পক্ষে হিরক রাজার স্টাইলে শাসন চালানো সম্ভব হবে না।' কথাটা আসলেই বাস্তব। তবু জনপ্রশাসন যে এখনো একরকম টিকে আছে, তার অন্যতম কারন দেশের প্রতি চরম প্রতিশ্রুতিশীল নন কোটা থেকে এখানে জায়গা করে নেওয়া কিছু ছেলে মেয়ে।
.
কিছু দিন আগে এক বড়ো ভাই বলছিল- তার ছোট ভাইদের ব্যাচের অনেক ছেলে মেয়ে সেনাবাহিনীর কমিশন লাভ করতে পারেনি, শুধুমাত্র ট্রেনিং-এর সবগুলো ধাপ প্রপারলি কমপ্লিট করতে না পারাতে; যাদের মধ্যে অনেক উচ্চপদস্ত সামরিক কর্মকর্তার ছেলে মেয়েও ছিল। এবার বঝুন, সেনাবাহিনী কেন মানুষের আস্থার জায়গা। কারন ওখানে দেশপ্রেম এবং মেধাই একমাত্র যোগ্যতা; বাপ-চাচা কিংবা মামা-খালুর পরিচয় না।
.
আহা স্বদেশ! এক দেশের দু'টি প্রতিষ্ঠান। একটি মানুষের আস্থার জায়গা; আর অন্যটি হা ডু ডু খেলার মাঠ। কবি শামসুর রাহমানের ভাষায় তাই বলেতে ইচ্ছা করছে- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ!
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×