আমারা পৃথিবীতে প্রাপ্তি, অপ্রাপ্তি, আনন্দ, দুঃখ, কষ্ট ও হতাশার মাঝে বসবাস করি। এমন অনেকেই আছেন যারা দুঃখ, কষ্ট আর হতাশা কে জয় করতে ব্যর্থ হন।
কিন্তু এমন মানুষের সংখ্যাও কম নয় যার সব দুঃখ, কষ্ট আর হতাশা কে জয় করে সুখী, সুন্দর ও সফল ভাবে জীবন যাপন করে আসছে্ন।
একবার ভাবুন, যদি এই সব সফল মানুষ যদি মনের দিক থেকে অত্যন্ত দৃঢ় না হতো, তাহলে তারা কি করে কঠিন বাস্তবতাকে মোকাবেলা করতে পারতো ?
মনকে দৃঢ় করতে বিভিন্ন সময় বিশেষজ্ঞদের দেয়া কয়েকটি পরামর্শ তুলে ধরবো। আমার মতে পরামর্শগুলো আপনারা কাজে লাগালে হয়তো এক সময় দৃঢ় মনের অধিকারী হতে পারবেন।
*মাঝে মাঝে আপনাকে নিশ্চুপ থাকতে হবে।
কথায় আছে, কম কথা বলা বুদ্ধিমানের লক্ষণ।
*নিজের সিদ্ধান্ত নিজে নেয়া এবং এর ফলাফল মেনে নেয়া।
যে কোনো কাজের সিদ্ধান্ত নেয়ার আগে, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে, সিদ্ধান্ত গ্রহণ করার অর্থই হচ্ছে সেখানে সফলতার পাশাপাশি ব্যর্থতার আশঙ্কাও রয়েছে। তাই সফলতা এবং ব্যর্থতা দুটোর জন্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে। যদি ব্যর্থ হন, তাহলে এর জন্য অনুতাপ বা অনুশোচনা করবেন না। কারণ, সফলতা ও ব্যর্থতা আমাদের জীবনেরই অংশ।
*কষ্টকর অতীতের কথা ভুলে থাকা।
যে ঘটনা ভুলে যেতে পারলে জীবন চলার পথ সহজ হবে, সে ঘটনা ভুলে যাওয়া উচিত। এতে মন সুস্থ, সবল ও প্রফুল্ল থাকবে।
* স্বাধীনভাবে থাকুন আর খেয়াল করে কথা বলুন।
*প্রফুল্ল থাকা ও আশাবাদী হওয়া।
কারণ প্রফুল্ল আশাবাদী মন সফলতার চাবিকাঠি।
আপনার মন আপনাকে পরিচালিত করে। তাই এ মন যদি হয় প্রফুল্ল, আশাবাদী এবং কর্মক্ষম, তাহলে আপনার সফলতা প্রায় সুনিশ্চিত। নিজেকে একজন মিস্টভাষী, হাসিখুশি, আনন্দময় অধিকারী মানুষ হিসেবে তৈরি করুন। এ ধরনের মানুষ সহজেই আর আরও বেশি বন্ধু আকর্ষণ করতে পারে। আনন্দ ও দুঃখময় আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। এ ধরনের ব্যক্তিত্ব অন্যদের ওপর প্রভাব ফেলে। তাই ইতিবাচক চিন্তা করুন, আস্থাবান ও আশাবাদী হোন এবং আর আনন্দময় মানুষ হিসেবে নিজেকে তৈরি করুন। আপনি নিজেই পরীক্ষা করে দেখুন, আনন্দময় ও উষ্ণ মন দিয়ে কাছের মানুষদের সঙ্গে মেলা-মেশা করলে, অচিরেই আপনার কাছের মানুষও আনন্দময় আর আশাবাদী হয়ে উঠবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



