
আজ সত্যই মনে অনেক কষ্ট হচ্ছে এই ছবি গুলোর দিকে তাকিয়ে । এই রোহিংগা রা আজ অথৈ সাগরের ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে জীবন অতিবাহীত করছে। তাদের এখন মাথা গোজানোর ঠাই টুকি নাই । তারা বাচাঁর তাগিদে একবার ইন্দোনেশিয়া উপকূলে যাচ্ছে, একবার থাইল্যান্ড উপকূলে, একবার মালয়েশিয়া উপকূলে কিন্তু সবাই তাদেরকে দুর দুর করে তাড়িয়ে দিচ্ছে।
তাদের খাবার যা ছিলো তা অনেক আগেই শেষ হয়ে গেছে । তারা বেচেঁ আছে আদের শরিরে জমে থাকা চর্বি ভাংগীয়ে ফলসরূপ তাদের এই কঙ্কাল সার দেহ।
তারা বেচে থাকার জন্য পান করছে নিজে মূত্র!!!
তাদের দিকে কেউ কোন সাহায্য পাঠাচ্ছে না কারণ তাদের নাকি জাতীয়তা নাই!!
হায়রে মানুষ !!
আচ্ছা সত্যি কি কাউকে বেচে রাখার জন্য সাহায্য করতে তার জাতীয়তা লাগে??
একেমন মানবতা???
আমরা কি পারি না তাদের দেশে এনে তাদের মাথা গোজানোর সামান্য ঠাই দিতে ??
আমরা কি পারি না তাদের বেচে রাখার জন্য ত্রান পাঠাত??
যদি না পারি তবে যেন মানুষ মানূষের জন্য একথা না বলি!!!!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৫ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



