ধ্বংসস্তুপের নিচে প্রতিটি নারীই এখন মৃত ।
লাশকাটা ঘরের কথা নয় এ ,
তবুও প্রতিটি বীমের নিচে লাশের স্তুপ ।
শ্বাস বন্ধ ঘর দীর্ঘক্ষণব্যাপী
তবুও বাহাত্তর ঘণ্টা পরেও নামে প্রাণ পাওয়ার উৎসব ।
কেউ চেনেনা সে নারীকে,
তবুও নামে তাকে উদ্ধার করতে মৃত্যুঘরে ।
লাশ দেখে আসছে কেউ অতি সন্নিকটে ,
চোখের জল শুকিয়ে যাচ্ছে নিজের হাতের ধুলোতে ।
অন্ধকার ক্ষীণ গাঢ় অন্ধকার ,
তবু অক্সিজেনের সিলিন্ডারের শেষ নল এখনও খোঁজে
জীবিত কোন প্রাণ ।
চারদিন হয়ে যায় ,একের পর এক রাত যায় ,
তবুও কেউ একজন হঠাৎ চিৎকার দিয়ে উঠে বাঁচতে ।
এখনও অক্সিজেনের সিলিন্ডারের নল রয়ে গেছে বীমের নিচে ,
যদি এখনও জীবিত কেউ একজন চিৎকার দিয়ে উঠে ।
আমি আজ কিসের অপেক্ষায় আছি ?
লাশের ওপর দাঁড়িয়ে চোখের জল শুকিয়ে যাচ্ছে
নিজের হাতের ধুলোতে
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


