আমি আবার ভাববো বলে ছুটতে চাই তার পিছু ,
যান্ত্রিক কোলাহলের মাঝেও আঁকতে চাই তার ছবি ।
আবার হারাবো বলে আমি কবিতার বাস চাই গল্পের ভিড়ে ,
কোন পড়ন্ত বিকেলে খুঁজতে চাই নিজেকে
রৌদ্রের মাঝে ।
আমি আবার খুঁজবো তাকে তাই ভালোবাসার ঘোরে থাকি ,
বৃষ্টি হই আমি তাই কাব্যকথার ঝড়ে ।
আবার হন্যে হয়ে ছুটবো তাই এখনও জীবন আঁকি
ধুসর সময়ের মাঝে স্পর্শতর রেখাচিত্রের
কষ্টের ভিড়ে ।
আমি আবার তাকে চাইবো এ দু’চোখের আবেগে ,
তাই দৃষ্টি মেলে রই ভালোবাসার চোখে ,
জানি সে অধরা , তবু সে বুক চিরে রবে এই
প্রেমিকের বুকে ।
আবার ঘুম হারানো স্বপ্নরা ছুটবে জীবনের খোঁজে
তাই এখনও একটা হাসিমুখের দাবানলের অপেক্ষায়
কাটিয়ে দেই নিজেকে।
এখনও চৈতালি কিংবা শরতের বিকেলে
জীবনের পথের অপেক্ষায় থেকে যাই ।
আবার কোন বসন্ত কিংবা সোয়ালোজ পাখি
আসবে এই শহরে ,
তাই একটা প্রেম এখনও বেঁচে থাকে ।
এখনও একজোড়া দৃষ্টি অপেক্ষায় জেগে থাকে
প্রেমিকার হাতের নরম স্পর্শ পেতে ।
আবারও এ শহরের লেকগুলোর ধারে
ভালোবাসার বিচরণ হবে ,
তাই বিকেলটায় অদ্ভুত আলোর খেলা জমে উঠে
লেকের জলে ।
আমি আবার ভালোবাসা বুকে নিয়ে হাঁটবো ,
প্রশস্ত বুকের কাঁধে থাকবে তার মাথা ।
তাই এখনও বসন্ত কিংবা
সোয়ালোজ পাখির মনের অপেক্ষায়
কাটিয়ে দেই নিজেকে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


