শব্দদের একাকীত্ব ঘুচে গিয়েছিল
নির্জন রাতে মেঘের মন্থনে ,
বাতাসের অবিন্যস্ত কোলাহলে
ঘর ছেড়ে বেড়িয়েছিল অবাধ্য প্রেম ।
বহুবার বাতাস কানে কান দিয়ে বলেছিল
মেঘের ভাঁজপত্রে বৃষ্টি জমে আছে,
তবুও অবাধ্য প্রেম মায়াময় কিন্নরের ডাকে
ঘর ছেড়েছিল রাতের নির্জনে ।
ঈশান নৈঋত সবদিকেই মনভোলানো পাগলামো
স্বপ্নময় প্রেম ছিল ,
তবু এক দেবলোকের প্রেমের মোহে
ঘর ছেড়েছিল মেয়েটি ।
শরতের আবডালে শিশির জমেনি
আদ্র আদ্র চোখে মেয়েটি নিরুদ্দেশ হল ,
শহর চিনে নেয়নি জানেনি তাকে
সেই দেবলোক আসেনি হাত ধরতে ।
শহরের ব্যস্ততা নির্জনতা
কখনও জানেনি বুঝেনি তাকে ,
শুধু একটা নির্জন রাত
মেয়েটিকে হারিয়ে দিয়েছিল প্রেমের মোহে ।
বাতাসের নিশ্চুপ প্রেমের ঝড়
এখনও এ শহরজুড়ে বহে যায় গোপনে ,
এখনও অনেক প্রেমিকাই পথ ভুল করে
প্রেমের মোহে নিরুদ্দেশ হতে ভালোবাসে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




