তোমাকে দেখা হয়নি হাত ছুঁয়ে
ভবঘুরে রাত হয়েছে আপন,
উত্তর মেরু থেকে উড়ে আসা বায়ুরা
আমাকে স্পর্শ করে গেছে খুব ।
ভিসুভিয়াসের জ্বালামুখ প্রশান্তের ঢেউ খেলা রোদ
সব জাপটে ধরেছে আমার বুক ,
পুরাতন লেখাগুলো দাগ ফেলে গেছে খুব
অনেক আগে।
তোমাকে লেখা চিঠির
শেষ পাতায় কালির আঁচড় ছোঁয়াতে গিয়ে
অনুভব করেছি আমি খুব
তোমার হৃদয়কে ।
বিকেলের শেষ আলোমাখা রোদে
যখন তুমি হারিয়ে যেতে তোমার জানালার শার্সি ধরে
জেগে থাকা পর্দার আড়ালে , তখন আমি বুঝতাম
ভালোবাসার ক্ষমতা কাকে বলে !
অপরিচিত নাম্বার থেকে ছুটে আসা ফোনকলগুলো
কখনও ভাবাতো না আমাকে ,
কিন্তু ভুল করে যখন একবার তোমার ফোনকল চলে এলো
আমার মুঠোফোনে --
এরপর থেকে প্রতিটি ফোনকল
আমার হৃদপিণ্ডের পাল্স মাপত ।
দ্বিধা নেই বলতে ,
ওপাশের তোমার কথা শুনতে
আমি অপেক্ষায় থেকেছি অনেক ,
কত কালি ও কলম লেপটে ফেলেছি
অকবি হয়েও একটা কবিতা লেখার চেষ্টায় ।
ক্যামেলিয়া,
তোমার কাছে চিঠি লিখতে গিয়ে আমি বুঝেছি খুব
আমার প্রতিটি শিরা ধমনী রক্তকণিকায়
তোমাকে পাওয়ার আফাল আস্ফালন ।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




