
অনুভবগুলো পুড়াতে ভাঙতে শিখেছি এ ঢাকাতেই ,
অবিভাজ্য রেখেছিলাম আমার নিঃশ্বাস- প্রশ্বাস তোমার সাথে।
শুন্যতায় ভরপুর নক্ষত্র এঁকেছিলাম এখানেই ।
বায়বীয় ছন্দে আপন হওয়ার বিভ্রম এখানেই শেষ করেছি ,
জানালা খুললেই দেখতাম
খোলা আকাশটা ছেয়ে গেছে অন্য বাড়ির দেয়ালে ।
নিয়ন আলোয় নষ্ট হওয়ার অনেকরকম সৃষ্টি ছিল,
জরাজীর্ণে ছিল বেঁচে থাকার বাতাস গহ্বর ক্ষিপ্রতা ।
তবু সম্মুখবর্তী চোখাচোখি
একটুআধটু বেঁচে থাকার আর্দ্র আর্তনাদ ,
কবির উদাত্ত কণ্ঠের কবিতা
মৃত হৃদয়ের প্রেমিকের মনে হেমলকের জল ।
ফোয়ারা জলে জেগে থাকা রঙিন আলোর চমকিত বিচ্ছুরণ
ছিঁড়ে খেয়েছে পাণ্ডুলিপির প্রেম ,
জানালার দেয়ালে ঘন কুয়াশা জমে
তুলির আঁচড়ে নীল ঢেউয়ে জেগেছে শব্দরা ।
তারপর শুধু একটা দমকা হাওয়া ,
এরপর সময় গুঁড়িয়ে পথে হাঁটতে থাকে
জীবনের উষ্ণ প্রসবণ ।
( ছবি - ইন্টারনেট )
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




