
কিছু মানুষের ঘর নেই, তবুও স্বপ্ন আঁকে ঘরের ,
বাতাসে বেঁচে থাকার ঘ্রাণ নেই, তবুও বেঁচে থাকতে ভালোবাসে।
অন্ধকার ধুমায়ে গেছে যে আলোকে
সেখানেও আমি বিশুদ্ধতা খুঁজি ।
সব চিবিয়ে খেয়েছে আমি ও সমাজ
ধুলোর শহরে অন্তঃসার শুন্য বিকেল ।
তবু বেঁচে থাকায় আনন্দ ,
জল দেখা যায় নদী দেখা যায় ,
ইচ্ছে হলে সময়টাকে মায়ায় বাঁধা যায় ।
ইচ্ছে হলে তোমায় দূর থেকে একটু-আধটু দেখা যায় ,
নিজের সাথে আপন মনে কথা বলা যায় ।
সেখানে কোন কিন্তু নেই , কোন দ্বিধা নেই ,
বেঁচে আছি এইতো বেশ !
মরে গেলে কিচ্ছু দেখবোনা ,
জল মাখবোনা আকাশ ছুঁতে চাইবোনা ,
তোমাকে দেখবোনা তোমাকে নিয়ে গল্প আঁকবোনা
স্বপ্নগুলো স্বপ্ন থাকবেনা কিংবা সত্য হবেনা ।
বেঁচে থাকলে কিছু ঘোরের মধ্যে থাকবো ,
বিষাক্ত ধোঁয়ায়ও কিছু সুখ নিয়ে বাঁচবো ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






