এ শহরে কতগুলো প্রেম যে আকাশে বাতাসে বুকে ঘুরে বেড়াচ্ছে
এ কথা এ শহরের মানুষগুলোও বলতে পারবেনা ,
কতগুলো মানুষ যে অঘোরে ঘুমাতে পারছেনা
তাও এ কথা কারো কাছে পৌঁছায় না ।
কোন কোন প্রেমিকার মুঠোফোনে কোন ফোনকল আসছে না ,
কোন কোন প্রেমিক মুঠোফোন নিয়ে বসে আছে
কিন্তু ওপাশে ফোন করলেই
মুঠোফোন এর নম্বর বন্ধ এ কথা ভেসে আসছে ।
জোছনা দেখা এ শহরের মানুষ ভুলতে চাইলেও ভুলতে পারছেনা,
প্রেমগুলোও হাপিত্যেস করে দীর্ঘশ্বাস ছাড়ছে ।
কিন্তু কারো কারো কেউ নেই
কিংবা ওপাশ থেকে কেউ বলেনা “ কেমন আছো “ ?
আমাদের শুকনো মনগুলো এখনো কারো কারো প্রেম খুঁজে ,
এখনো ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে ঘুম ঘুম চোখে কথা বলতে চায়
কিন্তু বলতে পারেনা ।
কারো কারো প্রেমিকা হারিয়ে গেছে , মরে গেছে ,
কারো কারো পকেটে তেমন টাকা ছিলোনা
তাই প্রেমটা ধরে রাখতে পারেনি।
আর কারো কারো প্রেমিক
তাদের ধরে রাখতে পারেনি,
তাই গোমড়া মুখে কষ্টগুলো লুকিয়ে রেখে
তারা ঘর করছে অন্যের ।
আমাদের প্রেমগুলো ঝড়ের সাথে লড়ে
সমুদ্রের গর্জনের সাথে ডুবে মরে ।
আর কিছু কিছু প্রেম বেঁচে গেলে
আমরা তাদের দেখে প্রেম করতে বেঁচে থাকি ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




