somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয়,বেগম খালেদা জিয়া।

০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয়,বেগম খালেদা জিয়া আপনাকে বলছি।
আসছালামু আলাইকুম। এবারে নবম জাতীয় সংসদ নির্বাচনে আপনার দল মারাত্বক ভাবে পরাজয় বরণ করেছে।এই জয় পরাজয়ের কারণ নিয়ে এখনও বিভিন্ন জায়গায় অনেক জল্পনা-কল্পনা চলছে। এই মহাবিজয় এবং মহা পরাজয়ের কি কারণ।আপনিও নির্বাচনের ফলাফল জনগণের ইচ্ছের প্রতিপ্রলন হয়নি বলে মন্তব্য করেছেন। নির্বাচনে পরাজয়ের পর সবদলই অবশ্য একই কথা বলে থাকেন। ২০০১ এ নির্বাচনে আপনার দল যখন বিপুল ভোটে বিজয়ী হয়েছিল তখন শেখ হাছিনা ঐ একই কথা বলেছিলেন। কিন্ত জনগণের রায় তখন খুব শক্ত ছিল। তাই আপনাকে বলছি, আপনি দুই দুই বার দেশের প্রধান মন্ত্রী ছিলেন সেই দায়িত্ব বোধ থেকে আপনি একদম একান্তে একটু গভীর ভাবে চিন্তা করে দেখবেন কি? আদোও নির্বাচন সঠিক হয়েছে কিনা? আর কেনই বা আজ বিএনপির মত এত বড় একটা দলের এই মহা পরাজয়।প্লিজ নিজে একটু ভাবুন। অন্যের কথায় কান দেবেন না। আশা করি আপনি উত্তর পাবেন।কথায় আছে, লোকে বলে বুদ্ধিমান তারাই যারা নিজের কথাই চলে, আর বোকা তারাই যারা অন্যের কথায় চলে। আপনার উচিৎ হবে না কোন দলের বিজয়কেই খাটো করে দেখার । যদি তাই দেখেন তবে গত দুবারের সংসদ নির্বাচনে আপনার দলের বিজয়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বলতে পারবেন কি?বরং আপনার প্রতি আমাদের আবেদন আপনি আওয়ামী লিগের এই বিজয়কে পজেটিপলি দেখেন। তাতে আপনি নিজে মানষিক দিক থেকে সুস্থবোধ করবেন।আপনি ভালো থাকবেন। ভবিষ্যতে আরো ভালো করবেন। জাতিও উপকৃত হবে। তাই বলছি,আপনি মুক্ত মনে আপনার নির্বাচিত এমপিদের নিয়ে শপত গ্রহণ করুন। সরকারকে সব ভালো কাজে সহযোগীতা করুন। মন্দ কাজে প্রতিবাদ করুন। সেই সাথে আপনাকে অবশ্যই আপনার দলের পরাজয়ের কারণ খুজে বাহির করতে হবে। যদি তা না করেন তাহলে আপনার দল পিছিয়ে পড়বে। অন্যের দোষ খোজার আগে নিজের ঘরের /দলের দোষ গুলি আগে চিন্হিত করুন। আত্বসমালোচনা করুন। এতে সব দোষ চোখে ধরা পড়বে। দলের ভিতর যারা এতদিন সন্ত্রাস,দূর্নীতি,চাটুকারিতা করেছে,যারা দূর্নীতি,ঘুষ,সন্ত্রাসীর টাকায় নিজের শরীরটাকে হাতির মত করে ফেলেছে,যারা বয়স্ক অথর্ব ব্যক্তি তাদের দল থেকে নির্বিঘ্নে বহিষ্কার করুন। কারন দলের স্থায়ীত্ব, বিজয়,কোন একক নেতার উপর নিভৃর করে না।বিজয় নিভৃর করে দলের /ব্যক্তির সততা,যোগ্যতা,জ্ঞাণী,ন্যায়-নীতির উপর। জনগণের রায়ের উপর। দূর্নীতি করে কোন দল বিজয়ী হতে পারে না। ভবিষ্যতেও পারবে না। এর ফলাফল হয়তো আবার পাঁচ বৎসর পরই দেখতেও পারেন। তাই বলছি, দলকে পুরোদমে নতুনভাবে পুর্নগঠিত করুন। প্রয়োজনে প্রতি এলাকায় তিন স্তর বিশিষ্টি নেতা সৃষ্টি করুন ।যাতে বিজয়ের জন্য কোন একক নেতার উপর নির্ভর করতে না হয়। কারণ শহীদ জিয়ার সততা, আর্দশ এখনও এদেশের মানুষের মনের মাঝে রেখাপাত করে আছে। সেটা কে আবার জাগ্রত করার দায়িত্ব আপনার। সবশেষে বলতে চাই, পৃথিবিতে জয়-পরাজয় আছে বলেই জয়-পরাজয়ের স্বাদ মানুষ ভিন্ন ভাবে বুঝতে পারে। জয়-পরাজয় না থাকলে এই স্বাদ বোঝা সম্ভব হত না। যারা এটা মেনে নিতে পারে তারাই বিজয়ী হয়, স্বরণীয়হয়,বরণীয় হয়। আর তারাই পারে শুধু সামনের দিকে এগুতে। যারা পারে না তারাই আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়। সুতরাং আর দেরী নয়। এখন এবং এখন থেকেই নতুন ভাবে শুরু করুন আগামী চলার পথ। আপনার চেষ্টাই আপনাকে আপনার কাঙ্খিত লক্ষে পৌছে দেবে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪০
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×