somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার ও জঙ্গি নির্মুলের সহজ ফর্মূলা

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন বন্ধু বান্ধবদের আড্ডায় সাম্প্রতিক সময়ের জঙ্গিবাদের সৃষ্টি , উত্থান এবং পরিণীতি নিয়ে আলাপ হচ্ছিল । আমার এক বন্ধু পিতৃহীন তার এক ছেলে এক মেয়েকে সমাজের বিপরীত স্রোতকে প্রাণপণে ঠেলে বুকে আগলে মানুষ করছে। সে জানাল ২০১৪ সালের ৩ মাসের বিএনপি জামাতের জ্বালাও পোড়ওয়ের সময় তার ছেলে মসজিদ থেকে আছরের নামাজ পড়ে বেরিয়েছে তখন তার সমবয়সী একটি ছেলে এসে তাকে প্রস্তাব দিল তাদের সাথে যোগ দেবার জন্য । তারা তিন জন হয়ে গেছে আর একজন দরকার । ব্যাপারটা খুবই সোজা । তার এক বড় ভাই কয়েকটি বোতল দিয়েছে । সেগুলি কমলাপুরের যে কোন বাসে ছুড়ে মারতে হবে। ব্যাস , কয়েক মিনিটের ব্যাপার । আর এই সামান্য কাজের শেষে দশ হাজার টাকা পাওয়া যাবে যা তারা চার জনে ভাগ করে নিবে।
বিএনপি ইদানীং জঙ্গিবাদকে প্রতিহত করতে জাতীয় ঐক্য করার জন্য রথী মহারথীদের ডাকছে । আর ইনারাও মানে এই সুশীল প্রাণীরাও যারা অধিকাংশ সময় ঘুমিয়ে থাকেন কিন্তু যখন দেখেন জল ঘোলা হয়েছে , মাছ ধরার একটি সমূহ সম্ভাবনা সৃষ্টি হয়েছে তখনি তারা মাঠে নামেন, জ্ঞানুগর্ভ বক্তৃতা দেন, নানা উপদেশ খয়রাত করেন। আর তাদের এই উচ্চমার্গীয় কৌশল দেখে আমার রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার কবিতাটির কথা মনে পড়ে গেল।
হবু চন্দ্র রাজা একদিন আক্ষেপ করে তার মন্ত্রী গবু চন্দ্রকে ডেকে বলল পৃথিবীতে পা ফেলা মাত্র কেন পায়ে ধুলাবালি লাগবে ? তোমরা শুধু শুধু বেতন নাও , রাজার কাজে তোমাদের মন নাই।

তোমরা শুধু বেতন লহ বাঁটি,
রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি।
আমার মাটি লাগায় মোরে মাটি,
রাজ্যে মোর একি এ অনাসৃষ্টি!
শীঘ্র এর করিবে প্রতিকার,
নহিলে কারো রক্ষা নাহি আর।'

মন্ত্রী গবু তখন সেকালের সুশীল প্রাণীদের ডাকলেন। তারা নানা রকম ফন্দি ফরমায়েশ করলেন। তাদের পরামর্শ মোতাবেক সাড়ে সতেরো লক্ষ ঝাড়ু কিনে রাজ্য জুড়ে ঝাড়ু দিতে লাগলেন। এতে করে রাজ্যের আকাশ গেল ধুলায় ছেয়ে।

কহিল রাজা, `করিতে ধুলা দূর,
জগত্ হল ধুলায় ভরপুর!'

তখন আবার সুশীল প্রাণীদের পরামর্শে একুশ লাখ ভিস্তি অর্থাৎ পানিবাহী দিয়ে পানি দিতে লাগলেন। তখন চারিদিকে সৃষ্টি হল্ প্যাচ প্যাচে কাদা ।

কহিল রাজা, `এমনি সব গাধা
ধুলারে মারি করিয়া দিল কাদা!'

তখন আবার সেই সুশীলদের ডাকা হল । এবার তারা পরামর্শ দিল পৃথিবীকে চামড়া দিয়ে ডেকে দাও তাহলে আর রাজার পায়ে ধুলাবালি লাগবে না । সে জন্য মুচিদের ডাকা হল । বৃদ্ব মুচি সর্দার এসে বললেন ,

নিজের দুটি চরণ ঢাকো, তবে
ধরণী আর ঢাকিতে নাহি হবে।'

এই লেখা যখন লিখছি তখনও দেখছি টেলিভিশনে সাদা চুলের কয়েক টকার টকশো তে জঙ্গি নির্মুলের নানা ফর্মুলা দিচ্ছে । কবিতার রুপকে আমার মতামত হল এই রথী মহারথীদের জ্ঞানগর্ভ গবেষণার প্রয়োজন নেই । শুধু জামাত বিএনপিকে লাইনে আনুন , ব্যস জঙ্গি নিয়ন্ত্রণে এসে যাবে। It is very simple and easy.

সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×