somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারন ক্ষমা : আবার একটি ক্ষমাহীন অপরাধ

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৫শে ফেব্রূয়ারি, বুধবার। আজও যথারীতি অফিস করে বাড়িতে ফিরে গোসল সেরে সোফায় বসেছি। আসতে প্রায়ই একটু দেরি হয় বলে, সোফায় বসতে বসতেই টিভিতে খবর দেখার সময় চলে আসে। আজ ভাবলাম, টিভি-টা এ সময় আর খুলবো না। দেখছি আমার মেয়েটার, ওর নাম নন্দিতা, কিছুদিন ধরে পড়াশুনার বেশ ক্ষতি হচ্ছে। যেহেতু সে আমার পাশে বসেই পড়াশুনা করে তাই এই চিন্তার পরিবর্তন। কিন্তু একটু পরেই আবার ভাবলাম শুধু হেড লাইন-টা দেখেই টিভি বন্ধ করে দেব। দেশের বাইরে থাকি বলে মূলতঃ দেশের খোজ খবর নেয়া আমাদের অভ্যেস-এ পরিণত হয়েছে। শেষে টিভিটা খুললাম।

টিভি খুলতেই আজ বিশেষ বুলেটিন দেখে খুব অবাক এবং ব্যথিত দুই-ই হলাম। বিডিআর হেড কোয়ার্টারে গোলাগুলি, খুনা-খুনি। কিছু বুঝে ওঠার আগেই প্রথম যে খবরটা আমাকে ভীষণ চ্‌মকে দিলো, তা হলো "প্রধান মন্ত্রীর সাধারন ক্ষমা"। আমাদের সন্মানীত প্রধান মন্ত্রী শেখ হাসিনা কোন বিবেচনা ছাড়া সকল বিদ্রোহী এবং খুনি বিডিআর জওয়ানদের সাধারন ক্ষমা করে দিয়েছেন যারা দেশের সেনা সদস্যদের ও সাধারন পথচারীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে।

যে সাধারন ক্ষমা নিয়ে আমাদের জাতি গত ৩৭ বছর ধরে ভীষণ লজ্জাকর ভাবে দ্বিধা বিভক্ত হয়ে আছে। সেই সাধারন ক্ষমা আমাদের বংগবন্ধু কন্যা কত সহজেই না আবার তা করে দিলেন। এটাই প্রমাণ করিয়ে দেয় যে, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারিনা অথবা জানিনা।

সেই থেকে দুটি প্রশ্ন আমাকে বড্ড বেশী বিচলিত করে যাচ্ছে। প্রথমতঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করে সেই সকল জওয়ানদের সাধারণ ক্ষমা করে দিলেন যারা তখন পর্যন্ত আত্মসমর্পন না করে অসংখ্য সেনা সদস্যদের হেড কোয়ার্টারের ভিতরে জিম্মি করে রেখে বিদ্রোহ করে যাচ্ছে এবং সরকারকে হুমকি দিয়ে যাচ্ছে?

আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এখানে শেখ হাসিনা কে এই সকল ঘৃনিত অপরাধীদের সাধারন ক্ষমা করার? যারা আইনের দায়িত্বে থেকেও, আইন ও নীতি বহির্ভত ভাবে অসংখ্য সেনা ও নিরীহ পথচারীদের উপর হত্যাজঘ্য চালিয়ে তাদের অভিমত প্রকাশ করার দুঃসাহসিকতা দেখাতে পারে।

আমি জানি আমার এ প্রশ্নের উত্তর আরও অনেক প্রশ্নের মত অজানাই থেকে যাবে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৯ বিকাল ৩:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×