বাঁশ কাব্য
১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সম্প্রতি নির্মাণ কাজে রডের বিকল্প হিসেবে বাঁশের ব্যবহার বেড়েই চলছে। প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়া এব্যাপারে উচ্চ বাচ্য না করলেও ফেসবুক থেমে নেই। এ নিয়ে আমারও একাধিক পোস্ট আছে ফেসবুকে। আজ জনৈক বন্ধুর এ বিষয় নিয়ে একটি পোস্ট চোখে পড়ায় মন্তব্য করতে যে ছড়াটি লেখলাম তা আপনারদের জন্য পোস্ট করা হলো।
::::::::::::::::::::::::::::::::::
বাঁশ দিয়েছে বেশ করেছে
বাঁশ আমাদের পাওনা
রডের চেয়ে বাঁশ শক্ত
মোটেই এটা ফাও না।
এখন থেকে বাঁশই চলবে
রডকে বলবো টাটা
বাঁশটা যেন না হয় কাঁচা
কিংবা শুকনো ফাটা ।
দালান কোঠা ব্রিজ কালভার্ট
বাঁশেই চলবে ঢালাই
উপর ওয়ালা থাকলে হাতে
নাইকো আপদ বালাই।
উপর ওয়ালার হিস্যা যদি
ঠিক ঠিক হয় আদায়
রেলগাড়িও চলতে পারে
নরদোমা ও কাদায়।
বাঁশতো এখন কাছা কাছি
রডের সম তূল্য
বাঁশ দিয়েছে বেশ করেছে
বাঁচছে কিছু মূল্য ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনআজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?
হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!

একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা...
...বাকিটুকু পড়ুন