somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মকথন -৫

০৫ ই জুলাই, ২০১০ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


4th july,10
2205




সর্দিটা ভালোই ধরেছে । নাক বন্ধ একটা । বড়ই কষ্টে আছি !


শুক্রবারে মসজিদে জুম্মার নামায পড়তে গিয়েছিলাম । এটা নতুন কিছু না । ব্যপারটা হল আমার এক বন্ধু তাবলীগে গিয়েছে । তার সাথে দেখা করার উদ্দেশ্যেই গিয়েছিলাম । সেখানে গিয়ে তাবলীগ সম্পর্কে কিছু ধারণা পেলাম ।

নামাযের পর বেশ কিছুক্ষণ বয়ান হল । শুনলাম । সেই বয়ানে ‘দাওয়া’ এর গুরুত্ব বুঝানো হচ্ছিল । ব্যাখ্যা দেয়া হল ইসলামে দাওয়া এর গুরুত্ব কত । এর কাজে জড়িত যারা তারা কত সওয়াব পাবেন । আরো অনেক কিছুই বলা হল । তবে পরের দিকে নিজেরা গল্পে মগ্ন ছিলাম বলে আর শোনা হয়ে ওঠেনি ।

একটু পরে বয়ান শেষ হল ।খাওয়া দাওয়া হবে । দুপুরে কিছু খাইনি । ক্ষুধা ভালই ছিল । আমি খাওয়ার প্রতি আগ্রহ দেখালাম । কিন্তু একটু পরেই সেই আগ্রহ নষ্ট হয়ে গেল । নষ্ট করে দিল আমার বন্ধু । সে শুধু খাবার নিয়মটা বলল । তাতেই আমার খাবার ইচ্ছেটা উবে গেল । খাওয়ার নিয়মটা এরকম , খেতে হবে অনেক বড় একটা plate এ । সেটা কোন সমস্যা না । না হয় একটু বড় থালায় খেলামই । এতে কিছু যায় আসে না । কিন্তু এক plate খেতে হবে চারজন করে । এই কথা শুনে আমি এক ধাক্কায় পিছিয়ে গেলাম । বুঝলাম , সবাই ভাই ভাই । হয়তো কেউ মামা-চাচা , বা আর কিছু । কারো প্রতি আমার কোন অশ্রদ্ধা নেই । কিন্তু একই plate এ সবার সাথে খেতে আমার চরম অস্বস্তি লাগে । কখনো এভাবে খাইওনি । আরো ব্যাপার আছে । সব খাবারই শুকনা না । খাবারের তালিকাতে ডালও আছে । এই জিনিসটা কিভাবে সবাই এক plate এ খায় এটা আমি এখনো বুঝিনা । যাহোক , সেখানে আর আমার খাওয়া হল না । না খেয়েই বন্ধুকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম ।

যখন বাইরে বের হলাম তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল । ভালই লাগল । সাথে আরেক বন্ধু ছিল । বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটতে থাকলাম । একটা চায়ের দোকান চোখে পড়ল । গিয়ে বসলাম চা খেতে । বৃষ্টির মধ্যে চা খেতে একটা অন্যরকম মজা পেলাম ।

আজ সন্ধ্যায় pool খেলে যখন বের হলাম তখন আমার সাথের বন্ধুটি বলল তার নাকি বিশাল আকারের ক্ষিদে পেয়েছে । খাওয়ার প্রস্তাব দিল । খেতে আমার খুব বেশি আপত্তি নেই যদি ভাল খাবার হয় । তো গেলাম এক restaurant এ । গিয়ে খাবারের order দিলাম । খাবার এল । খেতে থাকলাম । সমস্যা হল খাওয়ার দিকে খুব বেশি মনযোগ দিতে পারছিলাম না । কারণ , পাশের table এ একটা couple ছিল । সেটা আসলে কোন সমস্যা না । আর আমি সাধারণত কারো দিকে নজরও দিই না বা কান পেতে কথাও শুনিনা । কিত্নু আমার বন্ধু খাওয়ার ফাঁকে আমাকে খোঁচা দিল । ইঙ্গিত করল কথা শুনতে । আমি আগ্রহ বশত কিছু কথা শুনার চেষ্টা করলাম । একটু পর আমি বুঝতে পারলাম কেন আমি খোঁচা খেয়েছি । পাশের table এ ভদ্রলোকটি তার সাথের সঙ্গীটির কাছে তুমুল চাপা ছেড়ে যাচ্ছিলেন । আর তার সাথের সঙ্গীটিও সম্ভবত সেগুলি হজম করে যাচ্ছিলেন । একবার একটা কথা শুনে আমার বন্ধুটি আমার কানে কানে বলল , ‘উঠে গিয়ে একটা চড় মারি ?’ আমি না করলাম । চড় দিলে কি হবে জানিনা । দরকার কি ? বড়ং শুনি , মজা নিই । ওই ভদ্রলোক দাবী করছিলেন যে তিনি Microsoft এ কাজ করেন । কিন্তু তিনি যে বিদ্যার পরিচয় দিলেন তাতে একটূ সন্দেহই হল যে Microsoft আজকাল কাদেরকে কাজে নিচ্ছে । তবে যাই হোক ভদ্রলোকের চাপাগুলি শুনে অনেক মজা পেয়েছি । এখনো যে কেউ এরকম চাপা মেরে যেতে পারে তা ভুলেই গিয়েছিলাম ।


গতকাল argentina আর Germany এর খেলা দেখলাম । আমি অবশ্যই Germany এর supporter ছিলাম এত ব্রাজিল-আার্জেন্টিনার ভীড়ে । সন্ধায় বাইরে ছিলাম । খেলা দেখতে বাসায় ফিরবার একটা তাড়া ছিল । তাড়াহুড়ো করেও দেরি হয়ে গেল । যখন খেলা শুরু হয় আমি তখন বাসা থেকে ১৫ minute এর দূরে । রাস্তায় কোন বড় বা ছোট t.v screen দেখলেই উঁকি মারছিলাম ।রিকশাতে বসেই হঠাৎ শুনি চিৎকার । ব্যাপারটা কি বুঝতে পারলাম না । কারণ তখন আশেপাশে কোন t.v নাই । mobile এ call দিলাম একজন কে । শুনলাম জার্মানী নাকি গোল দিয়েছে । খুশিতে আরেকটু হলে রিকশা থেকে পড়েই যেতাম । যাহোক রিকশা গন্তব্যে পৌঁছল শেষ পর্যন্ত । যেখানে রিকশা থামে সেখান থেকে আমার বাসা পর্যন্ত হেঁটেই যেতে হয় । আমি হাঁটলাম না । বাসার দিকে দৌড় দিলাম । যখন পৌঁছলাম ততক্ষনে ২০ minute শেষ । বাকিটূকুই দেখলাম । আর ত্তারপরতো সবার জানাই আছে । জার্মানী আার্জেন্টিনা ভেঙ্গেচুরে match টা জিতে নিল ।


আজ কোন কারণ ছাড়াই একটু যেন ফুর্তিতেই ছিলাম ।

আজকের লেখা যখন প্রায় শেষ পর্যায়ে তখন electricity গেল । বারান্দায় গিয়ে বসলাম । কফির কাপ হাতে । বাইরে নজর বুলোলাম । মাথায় অনেক চিন্তাই ভর করল । মনে পড়ে গেল দুই দিন আগে বাসায় ফেরার সময়ের কথা । রিকশা না পেয়ে মেজাজ খারাপ হয়ে গেল । হেঁটেই বাসায় ফিরছিলাম । আমার সাথে আরেকটি ছেলেও ছিল । আসবার সময় দেখলাম এক লোক রাস্তার পাশেই নেশা করছে । তার পাশেই দুইজন পুলিশ একটি truck কে কি কারণে যেন আটকেছে । এই দৃশ্য দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল । আজ মনে পড়ায় আবারো মন খারাপ হয়ে গেল । আমি কখনো নেশা করিনি । তীব্রভাবে ঘৃণা করি । আর আমার ভাগ্যেই আঘাত হানে এই নেশা । আমার খুব প্রিয় মানুষটা নেশার ছোবল থেকে বেঁচে ফিরেছে । আর এখন যার জন্য মন কাঁদে তাকেও টেনে রেখেছে এই নেশার ব্যাধি । কেন আমাকে বারবার এর মধ্যে দিয়েই যেতে হবে ?

আমি একবার সাহস করে বলতে পেরেছি । আবার সাহস করে এগোন নিশ্চয়ই খুব কঠিন নয় । আর কঠিন হলেও আমাকে এগোতে হবে । আর যে কিছু করার নেই । কি হবে সেটা নিয়ে ভেবে লাভ নেই । কি হতে হবে সেটাই এই মুহুর্তে আসল ব্যাপার ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×