somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিংকর্তব্যবিমুঢ়

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে প্রায় অনেকদিন আগের কথা। ঢাকা যাচ্ছিলাম ট্রেনে করে। জানালার পাশে বসে আছি। দেখি একটা পিচ্চি ছেলে আমার দিকে খুড়িয়ে খুড়িয়ে আসছে। ছেলেটার একটা পা খোড়া ছিল। হাতে একটা লাঠি ছিল। সেটার ওপর ভর দিয়েই ছেলেটা খুব কষ্ট করে হাটছে। আমার দেখে খুব মায়া হল। এত পিচ্চি একটা ছেলে অথচ ভাল করে হাটতে পারছে না। আমার কাছে এসে বললো,

'ভাইজান দুইডা ট্যাকা দিবেন? দুইদিন ধইরা কিসু খাইনাই!'

'তোমার এই অবস্থা কি করে হল?'

'আর কইয়েন না ভাই। একটা গাড়ি আমারে মাইরা দিসিলো। তারপর থেইকা এই অবস্তা।'

'ডাক্তার দেখাওনি?'

'ঠিক মতন খাইতেই পারি না আবার ডাক্তার! কি আর করুম ভাই সারা জীবন এমনেই কাটাইতে হইবো। আর মনে হয় ভালা হমুনা।'

'ও কথা বলো না। আল্লাহ তোমার পা আবার ভাল করে দেবেন। শুধু বিশ্বাস রাখো। ওহো ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। আচ্ছা এই নাও এটা রাখো।'

'ভাংতি নাইতো ভাই!'

'ভাংতি লাগবে না। পুরোটাই তুমি রাখো।

'আফনে খুব ভালা ভাই। আমার লাইগা দোয়া কইরেন।'

'অবশ্যই। আর এভাবে বেশীক্ষন হেট না।'

ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করলো। আমি ছেলেটার দিকে এখনো তাকিয়ে আছি। ছেলেটাও আমার দিকে খানিকটা তাকিয়ে আছে। আমি ভাবছি আহা এই বয়সে ছেলেটাকে কত কষ্ট করতে হচ্ছে! কত মেহনত করতে হচ্ছে। হয় তো সারাটা জীবন ওকে এভাবেই চলতে হবে। ভাবতেই আমার খুব কষ্ট হচ্ছে। ট্রেনের স্পীড বাড়তে লাগলো। আমি এখনো ছেলেটাকে দেখছি। ছেলেটাও আমাকে দেখছে। তখনি হারামজাদা করলো কি ওর হাতের লাঠিটা কাধের ওপর নিয়ে ঢ্যাং ঢ্যাং করে হাটতে লাগলো আর আমাকে ভেংচি কেটে বুড়ো আংগুল দেখাতে লাগলো। আর আমি? আমি তো তখন পুরাই..........
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×