একি আশ্চর্য!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাইরে বের হতে না হতেই বৃষ্টির মোকাবেলা করতে হলে। তাড়াহুড়ো করে আশ্রয় নিলাম যাত্রীছাউনিতে। বৃষ্টির তেজ যেন আরো বেড়ে গেল। মেজাজটাই খারাপ হয়ে গেল। একটা কথা আছে না "সুখে থাকতে ভুতে কিলায়!"। আমার অবস্থাও হয়েছে একি। ঘরে ছিলাম ভালই ছিলাম কোন ভুতে যে আমায় পেয়েছিল বাইরে বের হয়ে এখন লুকোচুরি খেলা খেলতে হচ্ছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ চোখ গেল একটা রিকশার দিকে। দেখি রিকশার যাত্রী তার ছাতাটা মেলে ধরেছে রিকশাচালকের জন্য। আর রিকশাওয়ালা রিকশা চালিয়ে যাচ্ছে। খুবই অবাক হলাম ব্যাপারটা দেখে। এমনও হয় নাকি? আমি স্বপ্ন দেখছি নাতো? অন্য কারো চোখ অবশ্য ওদিকটায় পড়েনি। শুধু আমার নজরেই পড়ে। মনে মনে যাত্রী রুপী ছেলেটার অনেক প্রশংশা করছিলাম। দেখি রিকশাটা যাত্রী ছাউনিতেই থামলো। আর ছেলেটা ছাতা বন্ধ করে দ্রুত রিকশা থেকে নেমে তার জুতো পরিষ্কার করতে লাগলো আর বলতে লাগলো,'ইশ ছাতা না থাকলে আজ আমার জুতোর বারোটা বেজে যেত।'
বুঝলাম হারামজাদা রিকশাওয়ালার জন্য না নিজের জুতো বাচাবার জন্য এভাবে মহানুভবতা দেখিয়েছিল! আর রিকশাওয়ালা?
ভাড়া নিয়ে রিকশার চাকা ঘোরাতে লাগলো। তবে এবার আর ছাতা ধরার কেউ নেই!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন