somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি এবং চোর !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ করে সুইসাইড করার
ইচ্ছে মনে উকি মারল। যেই
ভাবা সেই কাজ। দৌড়
দিয়ে চলে গেলাম ছাদে লাফ দেব
বলে। রাত তখন প্রায় একটা।
দেখি একটা লোক
ঘাপটি মেরে বসে আছে।
আমাকে দেখা মাত্র এক ফুট
লম্বা একটা যন্ত্র বের করে বললো,

'আবে ঐ হমুন্দির পো চিল্লাবি না
এইহানে কি তর?'

'ভাই আমি সুইসাইড করতে এসেছি।'

'ঐ হালা হিন্দি **** ক্যান বাংলায়
ক!'

'ভাই আমার এই জীবন ভাল
লাগে না তাই এখান থেকে লাফ
দিয়ে মরতে এসেছি।'

'হালা মশকরা করস? এই একতলার ছাদ
থেইকা লাফ দিয়া তুই মৃত্যুবরন করবি।
আর মরবি ভালা কথা আইজকাই তর
মরতে ইচ্ছা হইলো হালা ****!
দিলি আমার আইজকার ধান্দার
বারোটা বাজাইয়া!'

'ভাই গালি দিবেন
না গালি দিলে আমার
মাইন্ডে লাগে!'

'মাইন্ডে লাগে না হালা? শরম
করে না তর? ঐ হালা কি করস তুই হা?'

'পড়ি।'

'পড়স! কোন কেলাসে পড়স?'

'ঐটা কেলাস না ভাই ক্লাস! আর
আমি ক্লাসে পড়ি না।
আমি ভার্সিটিতে পড়ি।'

'ঐ হারামী তুই আমারে শিখাস?
আমিও দুই কেলাস পর্যন্ত
পরসি বুজ্জোস? আর তুই
তো দেহি শিক্ষিত মুরুক্ষ!'

' কেন ভাই?'

'শিক্ষিত
হইয়া মরতে আইলি ক্যান তুই?'

'আমি বেকার তো ভাই। কেউ
আমারে লাইক মানে পছন্দ
করেনা তাই!'

'কস কি তর থেইকা তো বিলাইও
ভালা আসে। ঐ দেখ হালায় ইন্দুর
মাইরা খাইতাসে। আমি হালার দুই
কেলাস পইড়াও কাম কইড়া খাই আর তুই
হালা কি বা** বার্সিটিতে পইড়াও
বাদাইম্মা ওইয়া ঘুরস?'

'কি করবো বলেন এই হল আমাদের দেশ?'

'আবে হালার
নিজে বাদাইম্মা ওইয়া ঘুরস আর
দ্যাশের দোষ দেস? তগো মতো কিসু
মানুষ আসে যারা মেট্টিকের একটু
উপরে পইড়া ভাবে হেগ
মতো শিক্ষিত আর নাই।
হালা দ্যাশটারে ধংশ
করলি তরা আবার আফসোস করসও তরা!
হোন
খালি পড়ালেহা করলেই শিক্ষিত অয়
না। বুজবার পারসস?'

'আপনি দেখি শিক্ষিতের
মতো কথা বলেন!'

'তর মতো? হালা বাদাইম্মা! আর হোন
আমার লগে এতো চুদ্দ বাসা ***
না। চুদ্দ বাসা হুনলে আমার মেজাজ
খিটখিট করে!' এহন চল।'

'কোথায় ভাই?'

'তুই না লাফ দিবি চল তরে হেলেপ
করুম হমুন্দির পো।'

'না ভাই দরকার নাই
আমাকে ছেড়ে দিন!'

'তরে আইজ কেডা বাচায় দেহুম
নে হালা। তরে আইজ
নিচে ফালায়া ছারুম।'

লোকটা আমাকে নিয়ে ধস্তাধস্তি করছে।
হঠাৎ করে দেখি আমার ঘুম
ভেংগে গেছে। চোখ
মেলে দেখি আমার ছোট বোন
আমাকে ঝাকি দিয়ে ঘুম
ভাংগিয়েছে আর বলছে,

'ভাইয়া সর্বনাশ হয়ে গেছে কাল
রাতে তো ঘরে চুরি হয়ে গেছে আর
তুমি এখনো ঘুমাচ্ছো?'
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×