নবম ও দশম শ্রেণীর বাংলা বইয়ে ১৩ জন ভারতীয় কবির কবিতা
এমনিতেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের বহুমুখী আগ্রাসনের স্বীকার আমাদের এই মাতৃভূমি, সীমান্তে একের পর এক হত্যা,আক্রমণ, নির্যাতন। সাংস্কৃতিক আগ্রাসনে হিন্দি-বাংলা সিরিয়াল,তাদের সংস্কৃতির অনুপ্রবেশ আর ভারত-পাশ্চাত্য আকাশ এবং সামাজিক সংস্কৃতির ক্রমাগত ক্ষুর আমাদের সংস্কৃতিকে করছে মুহ্যমান, অর্থনৈতিক বাজারে ভারতের বৈধ অবৈধ পণ্যের সয়লাবে দেশীয় পণ্যের বাজারে অবনতি,দেশীয় পণ্য উৎপাদনে অনাগ্রহ জেগে উঠেছে এমন সময় এ ধরনের একটা খবর যে কোন বাংলাদেশীকে শংকিত করে বহুগুণে ।
ছবিটি দেখুনঃ
জ্ঞানদাস, ভারতচন্দ্র, রঙ্গলাল বন্দোপাধ্যায়, হেমচন্দ্র বন্দোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচী, বিষ্ণু দে, সুনীল গঙ্গোপাধ্যায় এর কবিতা যুক্ত হয়েছে।
রবি ঠাকুর অবিসংবাদিত কবি, তাকে নিয়ে বিতর্কের প্রশ্নই আসে না, কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশে প্রথিতযশা কবিকুল থাকতেও ভারতীয় বাঙ্গালি কবিদের কাছ থেকে কবিতা নিয়ে আসতে হবে, তাও আবার এমন সব কবি যাদের নাম খুব কম মানুষের-ই শোনা-জানা আছে !
বিশ্বাস করবেন কি যে এই ভারতীয় কবিদের কবিতা ঠাই দিতে গিয়ে বাদ দেয়া হয়েছে আবদুল হাকিমের ‘বঙ্গবাণী ’ ও আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ কিংবা মনিরুজ্জামান এর শহীদ স্মরণে এর মতন শাণিত কবিতা !
বিশ্বাস করতে পারেন কি??? বিশ্বাস করতে কষ্ট হলে আরেকটা খবর হজম করুনঃ
মাধ্যমিক বাংলা সাহিত্যের বইয়ে ওই দুই কবির কবিতা বাদ দিয়ে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর কবিতা সংযোজন করা হয়েছে। বইয়ে স্থান পাওয়া ‘সাহসী জননী বাংলা’ নামের কবিতাটি তিনি কামাল চৌধুরী নামে লিখেছেন।
মাননীয় স্পিকার , দেশ এভাবেই বুঝি বিক্রি হয় !!!
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



