somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাদের যুগে আমরা যখন... ... ...

০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃহস্পতিবার। আমার সাপ্তাহিক "মাইর খাওয়া" দিবস। প্রতি বৃহস্পতিবার মহাসমারোহে আম্মুর হাতে আমি বেশ মাইর খেতাম আর কি ! ভাবছেন এমন কি পূণ্যের কাজ সাধন করতাম???
মশাই,সেটাই তো বলছি...
বৃহস্পতিবার মানেই হাফ ক্লাস। আর হাফ ক্লাস মানেই আনন্দ,উল্লাস আর স্কুল ছুটি হলে খেলাধুলা।আর খেলাধুলার প্রতিশব্দ তো আমি ই!
মানে হল যে কলোণীতে বড় হয়েছি, বিল্ডিং এর সামনে মাঠ,পিছনে মাঠ,ডানে মাঠ,বামেও মাঠ! এই কারণে প্রচুর খেলাধুলার সুযোগ আর সেই সাথে খেলাধুলায় ভালো স্কিল ! আর এই কারণে বৃহস্পতিবার স্কুল ছুটি শেষে যে কোন খেলাধুলা (কি ক্রিকেট আর কি ই ফুটবল) আমাকে নিয়ে কাড়াকাড়ি লেগে যেত। কেননা বেশির ভাগ স্কুল ছাত্ররা ছিল বাসাবো-মুগদা এইরকম এরিয়া থাকতো যেখানে আশেপাশের কয়েক মাইলে একটা ছোট্ট মাঠ নেই বললেই চলে। পড়তাম আইডিয়াল স্কুলে, রাস্তা পেরোলেই এজিবি কলোণীর বিশাল ঈদগাহ মাঠ,সেখানেই খেলা হত। কড়া রোদের মধ্যে খেলা! আকারে বীটপ আকৃতির হলেও টিক্রেটে (ছোটবেলায় ক্রিকেটকে টিক্রেট বলতাম ) ব্যাটিংয়ে আমার পার্ফরমেন্স অনবদ্য।আর ফুটবল হলে তো কথাই নেই, দৈহিক গঠনের সুযোগ নিয়ে সুনিপুণ "কাটানি" দিয়ে মুগ্ধ করতাম প্রতিপক্ষকেও ! ভাবছেন যে সব ই তো ভাল ই চলছে, "মাইর খাওয়া"র প্রসংগ আসলো কিভাবে? এটাই ট্রাজেডি... আমাদের ছুটি হতো দুপুর ১টায়, খেলা শুরু হতে ১:৩০, ঘড়ির কাটায় যখনই ২:৩০ টা বেজে যেতো তখনি মাঠের সাথে রাস্তা ধরে ছাতা হাতে আম্মুর প্রবেশ আর আমাকে ডাকা, প্রথমে ম্রিয়মাণ কন্ঠে, তখন আমি একটু দ্রোহের সুরে বলতাম "তুমি যাওতো আম্মু, আসছি।" আস্তে আস্তে আম্মুর কন্ঠে বিদ্যুতের ঘনঘটা টের পেতাম আর আমার কন্ঠ বিড়ালের মতন মিউ মিউ পর্যায়ে চলে যেত। আমার আম্মু কিন্তু ভীষণ রাগী ছিলেন। ভয় পেতাম গাছের ডাল-টাল ভেঙে সবার সামনে আমাকে দৌড়ানি দেন নাকি আবার !
আবার আম্মুর কাছেও যেতে পারতাম না কেননা কাছে গেলে যদি মেঘ না চাইতে বৃষ্টি (সবার সম্মুখে থাপ্পড়) হয়ে যায় তাহলে???
তাই অবস্থা যখন দেখতাম বেগতিক তখন আম্মুর থেকে নির্দিষ্ট দূরত্ব (যে দূরত্ব বজায় রাখলে ডাল ছুঁড়ে মারলে আমার গায়ে লাগবে না) বজায় রেখে কখনো সামনে কখনো পিছনে চলতাম, আম্মুর আগে যদি হেঁটে বাসায় পৌছাতাম তাহলে দৌড় দিয়ে গোসলখানায় ঢুকে পড়তাম এবং সিটকানি লাগিয়ে দিতাম ।
আর যদি আম্মু আমার আগে ঢুকে পড়তেন তাহলে কপালে যে কি নিদারুণ "মাইর" ছিল তা শুধু আমি ই জানি । "মাইর" পর্ব শেষে আম্মুর কাছে প্রতিজ্ঞা করতাম যে আর কখনো এই রোদের মধ্যে বৃহস্পতিবার খেলবো না ! কিন্তু পৃথিবীর অষ্টম আশ্চর্যের বিষয় হলো যে প্রতি বৃহস্পতিবার ই আমি এরকম খেলতাম এবং প্রতি বৃহস্পতিবার আম্মুর হাতে "মাইর" খেয়ে একই প্রতিজ্ঞা করতাম ।


গল্পের আঁখর দিয়ে সাজাতে গিয়ে মূল প্রসঙ্গ থেকে বেশ দূরে চলে এসেছি। আসলে সেদিন গিয়েছিলাম এক আত্মীয়ের বাসায়, সম্পর্কে আমার মামা হোন। তার দুটো ছেলে আছে, একজন ক্লাস ফোরে আরেকজন সম্ভবত কেজিতে পড়ে। বাচ্চাদের সাথে আমার আবার খুব খাতির জমে। তাই অল্প সময়ে তাদের সাথেও জমে গেল। হঠাৎ ছোট বাচ্চাটা আমাকে বলল যে “ভাইয়া,গেম খেলবা? আমাদের কম্পিউটারে না অনেক গেম আছে।” তারপর ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে বিকেল বেলায় কিংবা অবসরে ওরা গেম খেলেই সময় কাটায়, অ্যাকশন গেম,ক্রিকেট বা রেসিং গেম। আর ক্রিকেট খেললেও সেটা প্লাস্টিকের ব্যাট-বল দিয়ে ১০ ফুটের গ্রিল দেয়া বারান্দায় ! আর ফুটবল ! বাসার দামি জিনিসপাতি ভাঙ্গার ভয়ে ফুটবল খেলার সুযোগ কোথায় ?? এই পর্যায়ে নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল যে এই বাচ্চাগুলো জীবনে হাতে গোনা কয়েকবার (গ্রামের বাড়িতে বছরে একবার ঘুরতে গেলে এই সৌভাগ্য হয় তাদের) মাঠে খেলেছে,ছুটেছে,হৈ-হুল্লোড় করেছে।
কখনো বোম্বাস্টিং খেলেনি, কাউকে দৌড়াদৌড়ি করে ধরতে গিয়ে পড়ে যায় নি, কখনো উত্তেজনার খেলা খেলেনি (খালি টিভিতে দেখেই গেছে), বন্ধুদের সাথে কখনো কানামাছি খেলেনি, খেলতে গিয়ে ব্যথা ও পায়নি। খেলার মধ্যে হারের বেদনা আর জয়ের ডামাডোল বাজা উল্লাস করেনি ! ভাবতেই অবাক লাগে।

আমাদের এই শহরে (ঢাকায়) যেসব শিশু-কিশোর থাকে তাদের অধিকাংশই (হয়তো তারও বেশি) এভাবেই খেলাধুলা নামক মনোরঞ্জন থেকে প্রতিনিয়ত বিরত থাকে। আর এভাবেই পদে পদে বাঁধাগ্রস্ত হয় তাদের মানসিক বিকাশের পূর্ণরূপ।
চার দেয়ালের বাসা নামক কারাগারে এভাবেই জন্মের পরেই সদ্যজাত শিশুর প্রতিভা-মেধা-মননের বিকাশের পথ রুদ্ধ করে দিচ্ছি এই আমরাই; নিজেদের অজান্তেই।
আমি নগর পরিকল্পনা বিশারদ নই, আমি এই সমস্যার সমাধান জানি না। জানতে চাই ও না। আমি শুধু একটি জিনিস ই জানি যে আমি চাই আমার ছোট ভাই-বোন কিংবা আপনার ছট-বোন কিংবা আমাদের ছোট ভাই-বোন, আমাদের অনাগত সন্তানেরা আমাদের মতো করেই বড় হোক; হেসে-গেয়ে-খেলে... ...

সুফিয়া কামালের “আজিকার শিশু” কবিতাটি ই তাই আমার সম্বলঃ

আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা

তোমরা এ যগে সেই বয়সেই লেখাপড়া কর মেল।

আমরা যখন আকাশের তলে ওড়ায়েছি শুধু ঘুড়ি

তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।

উত্তর মেরু, দক্ষিণ মেরু সব তোমাদের জানা

আমরা শুনেছি সেখানে রয়েছে জিন ,পরী, দেও, দানা।

পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে

মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে।

তোমাদের ঘরে আলোর অভাব কভূ নাহি হবে আর

আকাশ-আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার।

শস্য-শ্যামলা এই মাটি মা’র অঙ্গ পুষ্ট করে

আনিবে অটুট স্বাস্থ্য, সবল দেহ-মন ঘরে ঘরে।

তোমাদের গানে, কল-কলতানে উছসি উঠিবে নদী-

সরস করিয়া তৃণ ও তরুরে বহিবে সে নিরবধি

তোমরা আনিবে ফুল ও ফসল পাখি-ডাকা রাঙা ভোর

জগৎ করিবে মধুময়, প্রাণে প্রাণে বাঁধি প্রীতিডোর।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×