somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছয় দফার প্রণয়ণ এবং পর্দার আড়ালের প্রণেতা... ...

০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইইউব বিরোধী একটি একক ডানপন্থী বিরোধীদলীয় জোট গঠনের লক্ষ্যে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি জাতীয় সম্মেলনের আহ্বান করা হয়।সম্মেলনে নুরুল আমিনের ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট(এনডিএফ),মুসলিম লীগ,জামায়াতে ইসলামী,নেজামে ইসলাম, আওয়ামী লীগ অংশ নেয়।
আওয়ামীলীগের পূর্ব প্রাদেশিক কমিটির প্রতিনিধি দলের সদস্যরা হলেনঃ
জহির উদ্দিন,নুরুল ইসলাম চৌধুরী,হাফেজ হাবিবুর রহমান,তাজউদ্দীন আহমেদ,আব্দুল মালেক উকিল,মিজানুর রহমান চৌধুরী, ইউসুফ আলী,এএইচএম কামরুজ্জামান ও এবিএম নুরুল ইসলাম।
তাদের নেতৃত্ব দেন তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। আর এই সম্মেলনেই তুলে ধরা হয় বাঙ্গালীর প্রাণের দাবী ছয় দফা।
ছয় দফার প্রণয়ণ এবং লাহোরে অনুষ্ঠিত ডানপন্থী পাঁচ পার্টির জাতীয় সম্মেলনে এর উপস্থাপনা নিয়ে রহস্যের দানা বাঁধে। রহস্য সৃষ্টি করেন স্বয়ং শেখ মুজিবুর রহমান। কারণ,উপস্থাপনার আগ পর্যন্ত সম্মেলনে অংশগ্রহণকারী কেউই জানতেন না যে, শেখ মুজিবুর রহমান এ ধরনের একটি প্রস্তাব সম্মেলনে তুলে ধরবেন। সম্মেলন কক্ষে প্রবেশের আগ মুহূর্তেও এ সম্পর্কে তাঁর মুখ থেকে ছিটেফোটাও শোনা যায়নি।

দৈনিক আজাদের ৫ ফেব্রুয়ারি,১৯৬৬ এর একটি সংবাদ থেকে জানা যায় যে, সম্মেলনে যোগদানের লক্ষ্যে ঢাকা ত্যাগের প্রাক্কালে শেখ মুজিব ৪ফেব্রুয়ারি,১৯৬৬ সালে এক বিবৃতিতে বলেন, “একমাত্র লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ সায়ত্বশাসন প্রবর্তনের শাসনতান্ত্রিক ব্যবস্থা দ্বারা এবং অর্থনৈতিক,রাজনৈতিক ও দেশরক্ষার দিক হইতে পূর্ব পাকিস্তানের স্বয়ং সম্পূর্ণতা বিধানের দ্বারাই দেশের ঐক্য ও সংহতি বজায় রাখা যাইতে পারে। ”
লাহোরের সম্মেলনে ছয় দফা উত্থাপনের পর এ প্রস্তাবকে এক প্রকার উপেক্ষা করা হয় এবং এ নিয়ে শেখ মুজিবকে কোন আলোচনার সুযোগ ই দেয়া হয়নি। তাই সম্মেলন শেষে সারা পাকিস্তানের বিশেষ করে পশ্চিম পাকিস্তানের জনগণের সামনে ছয় দফাকে তুলে ধরার জন্য একটি সংবাদ সম্মেলন ডাকেন এবং ঢাকায় এসেও সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফিং দেন।
ঐ বছরই ৭ জুনকে ছয় দফা দিবস ঘোষণা করেন এবং এর বাস্তবায়নে সারা পূর্ব বাংলায় হরতাল পালনের আহ্বান জানান।
২০ফেব্রুয়ারি,১৯৬৬ তে অনুষ্ঠিত আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির অধিবেশনে এবং ১৯ মার্চে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ছয় দফা অনুমোদন করিয়ে নেন।
দু দুটো কমিটিতে অনুমোদন হয়ে যাবার পরও একটি বিষয় সবার অজ্ঞাত থেকে যায় যে “এর প্রণেতা কে বা কারা?” শেখ মুজিব দুটো অধিবেশনের কোনটিতেই এ সম্পর্কে কোন আভাস দেন নি।
তৎকালীন পাকিস্তান গোয়েন্দা সংস্থার এক পদস্থ কর্মকর্তা এবিএস সফদার সাংবাদিক মাসুদুল হককে এক সাক্ষাৎকারে জানান, “শেখ মুজিব আমাকে ঐ সময় বলেছিলেন যে তেজগাঁও বিমানবন্দরে লাহোরগামী বিমানে উঠার আগে ছয় দফা প্রস্তাবের একটি টাইপ করা কপি রুহুল কুদ্দুস তাঁর হাতে তুলে দেন। তিনি ছিলেন মুজিবের ইনার সার্কেল।”

এ তথ্যের সত্যতা প্রমাণিত হয় লাহোরের সম্মেলনে আওয়ামীলীগের প্রতিনিধি দলের অন্যতম সদস্য আব্দুল মালেক উকিলের সাপ্তাহিক মেঘনা’র ১৯৮৫ সালের ১৬ ডিসেম্বর দেয়া এক সাক্ষাৎকারে, “ছয় দফা আমি প্রথম দেখি একটি টাইপ করা কাগজে শেখ সাহেবের পকেটে ১৯৬৬ সালে লাহোরে অনুষ্ঠিত সর্বদলীয় কনভেনশনে যাবার পথে।”
প্রতিনিধিদলের আরেকজন সদস্য মিজানুর রহমান চৌধুরী সাংবাদিক মাসুদুল হককে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে, “প্রাদেশিক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির বাইরে শেখ মুজিবের একটি ইনার সার্কেল ছিল। কোন সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তিনি ঐ সার্কেলের সঙ্গে আলাপ-আলোচনা করতেন বলে আমরা ধারণা করতাম। রুহুল কুদ্দুস ও আহমেদ ফজলুর রহমান (দুজনেই সিএসপি ও আগারতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত আসামী) ছিলেন তাঁর ঐ ‘ইনার সার্কেল’- এর লোক। আমার ধারণা, ঐ দুজনেই ছয় দফা তৈরি করেন।”
ছয় দফার প্রণয়ণ সম্পর্কে শেখ মুজিব সর্বপ্রথম মুখ খুলেন ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে যাবার পথে বিমানে বসে। তিনি আব্দুল গাফফার চৌধুরীকে বলেন, “ছ’দফার কথা বলি। একজন তাজউদ্দিন এবং অন্যজন রুহুল কুদ্দুস। অত্যন্ত গোপনে আমরা একাজ সেরেছি।প্রথমে ছিল এগার দফা। পরে সেটিকে ছাঁটকাট করা হয়। হানিফকে তোমরা চেনো। এখন আমার সঙ্গে আছে। আমার প্রতি ওদের আনুগত্য ও ভালোবাসার কথা ভুলতে পারিনা। এই হানিফকে দিয়েই প্রথমে ছ’দফার খসড়া টাইপ করানো হয়েছিল।”
এটি প্রকাশিত হয় দৈনিক জনপদে ১৫ সেপ্টেম্বর,১৯৭৩।

ছয় দফার প্রণয়ণ নিয়ে রুহুল কুদ্দুস সাংবাদিক মাসুদুল হককে দেয়া সাক্ষাৎকারে বলেন, “ছয় দফার শতকরা একশ ভাগ আমারই তৈরি। প্রথমে ছিল সাত দফা। খসড়া তৈরির পর আমি সেটা দেখাই তাজউদ্দীন আহমেদকে। এরপর শেখ মুজিবসহ আমাদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে একটি দফা বাদ দেয়া হয়। ঐ দফাটিতে ছিল ‘প্রাদেশিক গভর্ণরের নিযুক্তি হবে প্রাদেশিক পরিষদের সদস্যদের ভোটে।’ কপিটি আমি টাইপ করাই তৎকালীন ইউনাইটেড ব্যাংক অব পাকিস্তানের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আমার বন্ধু খায়রুল কবিরের অফিস থেকে। আমি তখন কৃষি উন্নয়ন কর্পোরেশনের ফাইন্যান্স ডিরেক্টর।”

তাকে সাংবাদিক মাসুদুল হক প্রশ্ন করেন যেঃ " ছয় দফার রচয়িতা একা আপনি, একথা শেখ মুজিব কখনো বলেননি।"

রুহুল কুদ্দুসঃ কারো কারো সামনে তিনি বলেছেন। বলেছেন এইভাবে যে, "এই যে ইনি ই ছয় দফা তৈরি করেছিলেন", আদতে অন্যের অবদানকে স্বীকৃতি দেবার উদারতার অভাব ছিল শেখ মুজিবের মানসিকতায়। তার অবর্তমানে দেশ স্বাধীন হয়ে গেছে, এটা তিনি মেনে নিতে পারেন নি। তা কখনো তিনি একবারও আমাকে জিগ্যেস করেন নি কী কষ্ট আমরা করেছি। কী যন্ত্রণা আমরা সয়েছি অথবা কিভাবে আমরা যুদ্ধ করেছি। সৈয়দ নজরুল ইসলাম ও আমাকে বলেছেন, তার কাছেও স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে কিছুই জানতে চাননি শেখ মুজিব। অন্যের অবদানকে স্বীকৃতি দেবার বিষয়টি তিনি সযত্নে এড়িয়ে গেছেন। ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের পর রেসকোর্সের ময়দানের সংবর্ধনা সভায় মামলায় অভিযুক্ত আসামীদের মঞ্চে তুলে পরিচয় করিয়ে দিতে পারতেন । তা করেননি তিনি একই কারণে। অন্যদিকে ১৯৭২ সালে পাকিস্তান জেল থেকে মুক্ত হয়ে ঢাকা ফেরার কয়েকদিন পরই তিনি সোজা চলে যান ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তানি যুদ্ধবন্দিদের দুঃখ-দুর্দশার খোঁজ খবর করতে। এ ব্যাপারটি আমাদেরকে তখন বিক্ষুদ্ধ করে তোলে দারুণভাবে।"

খায়রুল কবির সাংবাদিক মাসুদুল হককে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “রুহুল কুদ্দুস ই ছয় দফা প্রণয়ণ করেন। আমাকে তিনি খসড়াটি দেখান এবং টাইপ করিয়ে দিতে বলেন। টাইপ করতে দেয়ার সময় তাৎক্ষনিকভাবে প্রাদেশিক গভর্নরের নিযুক্তির বিষয়টি আমার মাথায় এসে যকায় এবং সেটা ঢুকিয়ে দেই। ছয় দফার ঐ খসড়া কপিটি টাইপ করেন আমার ব্যক্তিগত সহকারী আজিম। তিনি অবাঙালী। আমার প্রতি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। বিষয়টি তিনি গোপন রাখেন, টাইপ করতে দেয়ার আগে মোতাহের হোসেন সিদ্দিকীর সাথে আমার অফিসে আসেন, কেবল গভর্নর নিযুক্তির প্রস্তাব নিয়ে আমি তাঁর সাথে আলোচনা করি।”

মোতাহের হোসেন হোসেন সিদ্দিকী মাসুদুল হককে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করেন যে খায়রুল কবির তার সঙ্গে ঐ প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছিলেন।

অতএব এটা স্পষ্ট যে ছয় দফা তৈরি করেছেন রুহুল কুদ্দুস। পরে শেখ মুজিবের ইনার সার্কেলে এটা আলোচিত হয়ে চূড়ান্ত হয়।

তথ্যসূত্রঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে র এবং সিআইএ-মাসুদুল হক

পৃষ্ঠাঃ ২৮,২৯,৩০,৩১,১৪৭
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×