somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরাজউদ্দৌলার পতনের পর ইংরেজরা যে পরিমাণ অর্থ লুট করেছিলঃ

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবাব সিরাজের বাসস্থান হীরঝিলের ধনাগার থেকে ইংরেজদের প্রাথমিক লুন্ঠন তালিকাঃ

১ কোটি ৭৬ লক্ষ রৌপ্য মুদ্রা, ৩২ লক্ষ স্বর্ণ মুদ্রা, ২ সিন্দুক স্বর্ণপিন্ড, ৪ বাক্স হীরা জহরত, ২ বাক্স চুন্নী-পান্না। তাছাড়া ৮ কোটি গোপনে লুকানো টাকা লুট করে ইংরেজরা, মীর জাফরের স্ত্রী মণি বেগম এবং রামচাঁদএবং নবকৃষ্ণ নামক রবার্ট ক্লাইভের দুই অনুচর।

রামচাঁদ

৬০ টাকা মাসিক বেতনের কর্মচারী
কোম্পানীর চাকরি করেছিল ১০ বছর
রেখে যায় ৭২ লক্ষ টাকা, ৮০টি স্বর্ণ কলস, ৩০০ এরও বেশি রৌপ্য কলস।

নবকৃষ্ণ

৬০ টাকা মাসিক বেতনের কর্মচারী
কোম্পানির চাকরি বহাল থাকা অবস্থায় মাতৃ শ্রাদ্ধে খরচ করে ৯ লক্ষ টাকা।

পলাশী যুদ্ধে অংশগ্রহণের (!!) ক্ষতিপূরণ স্বরুপঃ

বৃটিশ স্থল ও নৌ সেনারা পেলঃ ৪ লক্ষ পাউন্ড
সিলেক্ট কমিটির ৬ জন সদস্য পেলঃ ৯ লক্ষ পাউন্ড
কোম্পানির কাউন্সিল মেম্বাররা পেলঃ ৫ লক্ষ ৮০ হাজার পাউন্ড
রবার্ট ক্লাইভ নিজে পেলঃ ২ লক্ষ ৩৪ হাজার পাউন্ড এবং ২৪ পরগনার জমিদারী আর সেই সাথে “সাবাত জং” উপাধি।
এ ছাড়া সাধারণ ইংরেজরা কি পরিমাণ অর্থ এবং সম্পদ আত্মসাৎ করেছিল তা বলা দুঃসাধ্য।

শ্রী অক্ষয় কুমার মৈত্রেয় এর বই “মীর কাসিম” এর পৃষ্ঠা ১৮-১৯ এ উল্লেখ আছেঃ

“পলাশীর যুদ্ধাবসানে সেনাপতি ক্লাইভ গভর্নর ড্রেক সাহেবকে পত্র প্রেরণ করেন, সেই পত্রে ২৫ জুনে কলিকাতার ইংরেজমণ্ডলী এই দেবদুল্লভ বিজয়বার্তী প্রাপ্ত হইয়া আনন্দে উন্মত্ত হইয়া উঠিয়াছিলেন। কলিকাতার ইংরেজ দরবার কালক্ষয় না করিয়া এক ত্বরিতগতি জাহাজ সাজাইয়া মহাসমারোহে ম্যানিংহাম সাহেবকে তাহাতে উঠাইয়া দিয়া বিলাতে বিজয়বার্তা প্রেরণ করিলেন, এদিকে সেনাপতি ক্লাইভের অক্ষুণ্ণ অধ্যবসায়ে মুর্শিদাবাদের নবাব-দত্ত ধনরত্ন সাতশত সিন্দুকে বোজাই হইয়া একশত সুসজ্জিত তরুণী সংযোগে বৃটিশ-বিজয়-বৈজয়ন্তী সুবিস্তৃত করিয়া বৃটিশের রণবাদ্যনিনাদে ভাগীরথীর উভয় তীর প্রতিধ্বনিত করিতে করিতে নবদ্বীপে উপনীত হইলো।”

Early Record of British India এর পৃষ্ঠা-২৬ এ বলা হয়েছে যে

“ইতিহাসে এরকম হঠাৎ ভাগ্য পরিবর্তনের নজির খুবই কম। এতে ইংরেজরা যে পরিমাণ আনন্দে উদ্বেলিত হয়েছেন তা সাধারণত কেউ অল্প যুদ্ধ করে বিশাল কিছু জয় করলে যেরকম আনন্দ লাভ করেন অনেকটা সেরকম-ই অনুভূতি।”

অর্থ লুটপাট সংক্রান্ত তথ্যসূত্রঃ মুসলিম আমলে বাংলার শাসনকর্তা-আসকার ইবনে শাইখ
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×