এইরকম পোস্ট দেয়ার কোন ইচ্ছা ই আমার ছিলনা, কিন্তু অদিতি ফাল্গুনীর নোটে তিনি যুক্তির কাছে পরাজিত হয়ে সেটাকে আড়াল করবার জন্য 'ব্লক' নামক পন্থা গ্রহণ এবং অতঃপর নিজের 'যুক্তি'র জয়গান এর প্রাণান্তকর চেষ্টা করেন আর সেই ব্যাপারে কিছু প্রাসঙ্গিক কথা। তার সর্বশেষ একটা ফেসবুক নোটে যেখানে তিনি আদিলুর রহমান শুভ্রকে গ্রেফাতারের ঘটনা লিগালাইজড করার প্রয়াস চালিয়েছেন সেটাতে তথ্য দিয়ে ১ম কমেন্ট করার পর তিনি আমার কমেন্ট ডিলেট করেছেন আর ২য় কমেন্ট করার পর ই তিনি আমাকে ব্লক করেছেন... আর কমেন্ট ডিলেটের পর মূহুর্তেই স্ন্যাপশট নিয়ে রেখেছিলাম।
তার নোটের স্ন্যাপশটঃ
আমার ডিলেট হওয়া কমেন্টঃ
ডিলেট হওয়ার পর পর ছবি সহ সেটা পোস্ট দিলামঃ
২য় কমেন্টঃ
এর পরই আমাকে ব্লক করলেন অদিতি ফাল্গুনী !
প্রথম কয়েকটি প্রশ্নের ই কোন জবাব দিতে পারলেন না... আর বাকিগুলো করলে না জানি কি করতেন... সে যাই হোক... অদিতি ফাল্গুনীর মতন সুশীল/প্রগতিশীল নারীবাদীরা হয়তো এভাবেই নিজেদের যৌক্তিক অক্ষমতাকে ঢেকে রাখার চেষ্টা করবেন...
এবার "বাঙ্গালী" তত্ত্বে আসি...
মিতা হকের পর অদিতি ফাল্গুনী বাঙ্গালী তত্ত্ব নিয়ে আরেক ধাপ সরস সংজ্ঞা আমাদের অবহিত করেছেন, মিতা হক তো শুধু পোষাকেই বাঙ্গালিয়ানা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, অদিতি সেটাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে সেটাকে চাল চলন, খাদ্যাভ্যাসে নিয়ে গেছেন...
সেটা নিয়ে আমার মাথায় কিছু কথা আসলোঃ
কিছু সহজাত নিম্নমানের প্রশ্নঃ
১, বাঙ্গালীদের পোষাকের মধ্যে কি ব্রেসিয়ার অন্তর্ভুক্ত?
২, বাঙ্গালীদের পোষাকের মধ্যে কি আন্ডারওয়ার অন্তর্ভুক্ত?
যতদূর বুঝি এগুলো যেহেতু ইউরোপীয় পোষাক থেকে আমদানি কৃত সেহেতু মিতা হক কিংবা অদিতি ফাল্গুনীদের সঙ্গানুযায়ী এগুলো বাঙ্গালীদের পোষাক হওয়ার ন্যুনতম যোগ্যতা রাখেনা।
এবার কিছু উচ্চমার্গের প্রশ্নঃ
১, সংস্কৃতি কাকে বলে??
উইকিপিডিয়ার মতে "কোন স্থানের মানুষের আচার-ব্যবহার, জীবিকার উপায়, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, নাট্যশালা, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতি-নীতি, শিক্ষা-দীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ করা হয়, তাই সংস্কৃতি"
বাকিটুকু বুঝে নেয়ার জন্য অনুরোধ করছি...
সমস্যাটা আসলে প্রগতিশীলতায়... ধর্মকে প্রগতিশীলতার অন্তরায় মনে করায়... ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে যে "ধর্ম পালন করাটাই দোষের", টুপি পড়া দোষের, হিজাব করা দোষের, দাড়ি রাখা দোষের কিন্তু অবাধে নগ্নতা চর্চা করা কিংবা সেটাকে শিল্প বলে সম্বোধন করাটা গুণের... তাই সমস্যাটাকে স্পেসিফিক করলে দাঁড়ায় পুঁজিবাদী "নারীবাদ" এ । যদিও পুঁজিবাদ ধ্বংসের ধোঁয়া তুলেই নারীবাদের জন্ম।
১৯৯২ সালে দেওয়া প্যাট রবার্টসনের এই বক্তব্যটা এখন অনেকাংশেই সত্যঃ “নারীবাদ হচ্ছে সমাজতান্ত্রিক এবং পরিবার-বিরোধী রাজনৈতিক আন্দোলন যা মহিলাদের স্বামীকে তালাক দেওয়া, সন্তান হত্যা, পুঁজিবাদ ধ্বংস করা এবং সমকামী হতে শেখায়”
অদিতিকে সামনে পেলে প্রশ্ন ও করতামঃ
ফাল্গুনী আপা/দিদি, কোন শব্দটা আসলে আমাদের সংস্কৃতি, বলবেন কি? প্রণাম করবো না সালাম নাকি ঠায় দাঁড়িয়ে থাকবো? বলেন তো, আগে জেনে নেই যে কোনটা করলে সেটা বাঙ্গালিয়ানা হবে...
উত্তর গুলে খুঁজে নিন,এর ফাঁকে অন্য প্রসঙ্গে আসি "সহনশীলতা" নিয়ে... ধরলাম ই যে ঘোমটা টাইপের ব্যাপার সেপার মরুবাসীদের খপ্পরে পড়ে পাওয়া... তাতে আপনাদের এতো গাঁ জ্বলুনি কেন? নিজেদের বেলায় "সহনশীলতা" শব্দের এতো কমতি কেন? কই যখন ঈদের বাজারে "সানি লিওনি" ড্রেস আসে তখন তো আপনাদের এমন তাত্বিক বাঙ্গালিয়ানা তত্ব দেখিনা? ও আচ্ছা, সানি লিওনি তো আবার মাথায় ঘোমটা দেয় না... বাঙালি ই বটে...
নচিকেতার গানটা খুব মনে পড়ছে, "অন্ধের দেশে আমি চশমা বিক্রি করি"...
আজ এ পর্যন্ত, প্রগতির নামে ধর্মকে খাটো করে কিংবা মানুষের দীর্ঘদিনের চর্চাকে এহেন খাটো করার দুর্গতি রোধ হোক... এই কামনায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

