'কম্পিউটার জানা আছে ?'
'না,নেই ।'
'ড্রাইভিং জানো,আমার একজন ড্রাইভার দরকার ?
'জানিনা ।'
'অন্য কোনো কাজের অভিজ্ঞতা ?'
'নেই !'
'অফিস ঝার-পোছের কাজ করতে পারবে ?'
'হ্যাঁ,পারব ?'
নিঃসন্দেহে খুব-ই অপমানকর কৌতুক । এসবই আমাদের সইতে হয় । সইতে হয় কারণ, প্রকৃত অবস্থা এরচে' খুব একটা ব্যতিক্রম নয় । যদিওবা বাংলাদেশী প্রকৌশলী,ডাক্তার, কম্পিউটার প্রোগ্রামার এখানে রয়েছেন অনেক,তবুও সংখ্যাগুরু অদক্ষ শ্রমিকের কাছে ওনাদের অবস্থান ম্লান । দক্ষ জনশক্তি রপ্তানীর ক্ষেত্রে যদি আমাদের সরকারগুলোর আরো খানিকটা সুদৃষ্টি থাকতো, আমাদের অদক্ষতার বদনাম ঘুচে যেতো নিশ্চয়ই !
এক বৃহস্প্রতিবার রাতে দু'চোখে ঘুম জড়াতে পারছিলাম না কিছুতেই । গভীর রাতের নিস্তব্দতা গায়ে মেখে অদূরের পার্কটিতে গেলাম । অসংখ্য সৌদীয়ান,ইজিপশিয়ান,সিরিয়ান, হৈ-হুল্লোরে আনন্দে মেতে আছে । আগুন জ্বালিয়ে কাবাব তৈরী করছে । ওদের মাঝে নিজেকে বড় বেশী বেমানান ঠেকল । ওদের জীবনকে ঈর্ষা হলো হঠাত্ ! রাতের আকাশ পানে তাকিয়ে বিড়বিড় করে প্রিয় মানুষকে ডাকলাম...!
এভাবে নিরস দিন যায়। সন্ধ্যানামে, সন্ধ্যামালতির গন্ধহীন । রাতের শেষে ভোর হয় । পাখির কুঞ্জনে নয়, এলার্ম ক্লকের কর্কশ শব্দে ।
জীবনের রেলগাড়ী চলছে । তবু যেন ঠাঁই দাঁড়িয়ে এক ষ্টেশানে
আগের পর্ব দেখুন এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






