somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাকের মল এবং তাহার সৌভাগ্য...(উত্তসর্গ:-ধনী,ওসমান গনি মিয়াকে)- ১

১২ ই জুন, ২০০৭ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওসমান গনির ব্রক্ষ্মতালু জ্বলছে । রাগলে এরকম হয় তার । বৈদ্যুতিক তারে বসা কাকটার দিকে জ্বলন্ত চোখে তাকাল সে । ওই অশিক্ষিত কাকটা এই মাত্র তার গায়ে টয়লেট সেরে দিয়েছে ! কুঞ্চিত ভ্রু নিয়ে ওসমান দেখলো,তার সার্ট ভরে গেছে কাকের ইয়েতে । এই জিনিষ আবার একেবারে সার্টে না পড়ে, প্রথমে মাথায় অতঃপর মুখমন্ডল ছুঁয়ে সার্ট । গনি মিয়ার গা ঘিনঘিন করছে । মনে হচ্ছে এখুনি ওয়াক...। সেই সঙ্গে তরতর করে লাফিয়ে ওঠছে রাগের পারদ । লাফিয়ে ওঠছে কারণ,একজন ভ্দ্দরলোকের গায়ে টয়লেট সেরেও,কাকটা হাওয়া খাওয়ার ভঙ্গিতে বসে আছে । কাল্লুটা নির্লিপ্ত চোখে গনিকে জরিপ করছে যেন । কাকা রবে কাকীয় সঙ্গীত সাধনও চলছে যথারীতি । মহা বিরক্ত হয় ওসমান গনি। এই নগরে কতো মিটিং,মিছিল প্রতিবাদ সভা হয় (তখনতো আর জরুরী অবস্থা ছিল না ) ! কিন্তু কাক সম্প্রদায়ের বেয়াদবির কোন প্রতিবাদ হয় না। কাক গুলাকে মানুষ করার স্কুল খোলা হয়না । অথচ এটা সময়ের দাবী,এদেরকে সহবত শেখাতে হবে-'বাথরুম সারিবার পূর্বে নয়ন মেলিয়া নীচে দেখিয়া লইবে ! পথচারী ভদ্দরলোকের গায়ে হাগু করিয়া তাহাকে অনভিপ্রেত বিব্রত করিবে না !'

বিরস বদনে ওসমান গনি ফের মেস মুখো হয় । সকালটা বাজেভাবে শুরু হয়েছে,মনটা তেতো হয়েছে তার । আশ্চর্য ! কাকেরাও আজকাল তার সঙ্গে মশকরা করছে ! এরা কি করে বুঝল যে ওসমান গনির এখন দুঃসময়। আফসোস, হাতি খাদি পড়লে চাম-চিকায়ও..। ওসমান গনি এখন গভীর খাদে পড়েছে । সিগারেটের বাকী অনেক হওয়াতে দোকানদারও বাকীতে আর সিগারেট দিবে না বলে দিয়েছে । মোটের ওপর বিতিকিচ্ছিরি অবস্থা তার । মনে হ্‌চ্ছে কাক সম্প্রদায়ও জেনে গেছে, এখন সে বেকার বলে আকার নেই তার । এখন তাই তার দেহের ওপর মল ত্যাগ করতেও তারা দ্বিধান্বিত না । পরিহাস ! কাকেদের নির্মম পরিহাস !

হাত ঘরিটায় চোখ রাখে ওসমান গনি। ন'টার ঘর ছুঁই ছুঁই করছে ঘরির কাঁটা । প্রায় দৌঁড়ের ওপর বাসায় পৌঁছায় সে । সকাল দশটার চাকরীর ইন্টার ভ্যুটা তাকে ধরতেই হবে ! গোপন সূত্রে সে জেনেছে,বন বিভাগের এই চাকরীটা একবার নিজের করে নিতে পারলে,গনি মিয়ার সত্যিকারের গনি হওয়া ব্যাপার না ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০০৭ রাত ৮:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

×