আবার অন্ধকারে ফিরে যাই,
ধূসর মৃত্যুর মিছিলে,মাথার ভিতরে স্বপ্ন নয়,
এক ধরনের শুন্যতা কাজ করে,
ঘুম নয়- স্বপ্ন নয়- ভালোবাসা নয়-
এক ধরনের বোধ-
কংকাবতী এসেছিলো,
শীত তারাদের আলো হাতে,
নীরব নীল পঞ্চমীর চন্দ্রালোকে-
সন্ধ্যার শান্তির স্বাদ নিয়ে,
কী এক ইশারা মনে রেখে গেছে,
কাচ পোকার ঘুম গান,
নগ্ন নির্জন আলোকিত অন্ধকার-
আর কংকাবতীর আকাশে,
আমার বিলুপ্ত হৃদয়, আমার মৃত আবেগ,
বিলীন স্বপ্নের জাহাজ মাস্তুল-
কংকাবতী ও ব্যাতিক্রম নয়-
বরুনার মত,
রোম কূপ থেকে নারীত্বের গন্ধ আলাদা করতে পারেনি,
ভাঙ্গতে পারেনি সমাজ নিষেধের বেড়ি,
আমার মত, ভাংতে চেয়েছিলাম-
যে আমি-
ভাঙ্গতে চেয়েছিলাম, আয়ুহীন স্তব্ধতা ও বিস্ময় নিষেধের সমাজ.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

