নিকোটিনের তীব্র স্বাদ ঠোঁটে লেগে ফিরে আসে,
ছুঁড়ে ফেলি, যে ঠোঁটে জড়িয়ে ছিল তোমার ভালোবাসা,
নরম ফিল্টারে পুড়ে শেষ হয় পরীদের রাত,
সপ্তর্ষি থেকে মৃগব্যাধের লুব্ধকের উজ্জ্বলতা,
হারিয়ে যায় সুপ্রাচীন অতীতে, পিরামিডের দেশে
প্রজ্জ্বলন ছড়িয়ে পড়ে, বিষাক্ত বিষের মত,
রক্ত কণিকা থেকে ধূসর মস্তিস্কে, আংশিক স্মৃতিভ্রংশ,
ফিরে আসেনা হারিয়ে যাওয়া নাবিকের ভেঙ্গে পড়া মাস্তুল।
নিকোটিনের বিষবাস্প হারিয়ে যায় নাগরিক বাতাসে,
ঠোঁট জুড়ে জেগে থাকে ভালোবাসার সেই স্পর্শ-চুম্বন।
কবিদের ঠোঁট হোক না মাংসাশী,
ভালোবাসা তৃণভোজী হয়েই বেঁচে থাক, প্রাপ্তির আকাংখায়।
ভালোবাসা বেঁচে থাক, ভালোবাসা অধরার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



