somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানিজ আলমাসের দুই নম্বরী , মিথ্যাচার, অভিজাত নারীদের মাঝে 'পারসোনা' আতঙ্ক

০৩ রা অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভিজাত এলাকার রমণীদের মাঝে পারসোনা আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে পারসোনার বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মাঝে। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাই এ বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এ ছাড়া রূপচর্চার জন্য পারসোনায় গিয়েছিলেন এমন অনেকেই ফোন করেই কান্নাকাটি করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইস্কাটন এলাকার অভিজাত নারীদের মাঝে 'পারসোনা' আতঙ্ক এক ভদ্রমহিলা এ প্রতিবেদককে ফোন করেই কান্নাকাটি শুরু করেন। গত এক মাস আগে তিনি স্পা করার জন্য বনানীর পারসোনায় গিয়েছিলেন। তবে গোপন ক্যামেরার কথাটি তিনি জানতেন না। এ বিষয়টি জানার পর থেকে তিনি একটি মুহূর্তও শান্তিতে থাকতে পারছেন না। মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান।

বনানী থেকে এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রী ফোন করে বলেছেন, পারসোনার এ বিষয়টি জানার পর থেকে তিনি ব্ল্যাকমেইল আতঙ্কে রয়েছেন। কারণ গত ১৫ দিন আগেই বনানী শাখায় তিনি 'স্পা' করতে গিয়েছিলেন।

অন্যদিকে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি না নিয়ে উদ্ধার করা 'হার্ডডিক্সটি ভিকটিমের স্বামীর কাছে হস্তান্তর করার জন্য তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মেহেদী মাসুদকে সাসপেন্ড করা হয়েছে। পরবর্তীতে উদ্ধার করা ওই হার্ডডিক্সে কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।

এ ব্যাপারে গুলশান বিভাগের উপ-কমিশনার লুৎফুল কবীর জানান, হার্ডডিক্স থেকে মুছে ফেলা তথ্য ফিরিয়ে আনার জন্য এক্সপার্টের সহায়তা নেওয়া হবে। ইতোমধ্যে এ বিষয়টি মনিটরিং করার জন্য একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, উপরমহলকে ম্যানেজ করে ডিক্সের সব ফুটেজ রাতারাতি গায়েব করে ফেলেছিলেন কানিজ আলমাস। এখন এ বিষয়টি নিয়ে চোর-পুলিশ খেলা হচ্ছে। তবে তিনি নিজে ওই ডিক্সের কিছু আপত্তিকর দৃশ্য দেখেছিলেন। এদিকে ভিকটিম চিকিৎসকের স্বামী জানান, মান-সম্মানের কথা ভেবে তিনি মামলায় যাচ্ছেন না। তবে এমন প্রতারণার বিষয়ে কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। বিশেষ ব্যক্তিত্ব বলে তাকে কিংবা তার প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হলে তা আমার মতো ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণা করা হবে। রেকর্ডকৃত দৃশ্যটি পুলিশের সামনে পারসোনার স্টাফরাও দেখেছেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার সোহায়েল জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। গত বছর এ ধরনের একটি অভিযোগে ধানমন্ডি এলাকার একটি পার্লারে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়েছিল। পরবর্তীতে ওই পার্লার মালিকের বিরুদ্ধে মামলাও হয়েছিল। এসব জনগুরুত্বপূর্ণ বিষয়ে র‌্যাব সব সময়ই আন্তরিক। ডিবির উপ-কমিশনার (উত্তর) মাহবুবুর রহমান জানান, পারসোনার বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখা হবে। একই সঙ্গে রাজধানীর বিউটি পার্লারগুলোকে নজরদারির মধ্যে রাখা হবে। অন্যদিকে, পারসোনার স্বত্বাধিকারী কানিজ আলমাসের সেলফোনে অসংখ্যবার কল করলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গত, শুক্রবার বনানীর ১১ নং রোডের পারসোনার শাখায় স্পা করতে আসা এক নারী চিকিৎসকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই কক্ষ থেকে গোপন ক্যামেরা ও হার্ডডিক্স উদ্ধার করে

সূত্র , বাংলাদেশ প্রতিদিন

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×