somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নায়িকার ফটো খিঁচতে তার চরম আনন্দ।

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি-১৪

এলোচুলে এগিয়ে এলন তিনি। নাম ডাক চারিদেক তার। তাই একটু সমীহ করেই কথা বলতে হয়। তার অভিনয়ও আমার পছন্দ। ২০০০ সালের এক দুপুর তার সাথে মুখোমুখি হলাম, তাজমহল রোড়ে তাদের বাসার বসার ঘরে।
আমি উল্টো দিকের সোফায় বসা, বার বার অনুরোধ করলেন তার পাশে বসার জন্য। আড়ষ্ট আমি। এতটা কাছাকাছি হতে চাই না। শেষ পর্য়ন্ত বাধ্য হলাম। তখন আমার বয়স কত হবে? ১৯ কি ২০। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ শেষের দিকে ঘটনা এটি।
'টি ' অদ্যাক্ষরের এ নায়িকা এখন ভীষন নাম করা। তার পাশে বসে কথা বলছি, ফ্যানের বাতাসে তার এলা চুল আমাকে ছুঁয়ে যাচ্ছে। একটা অস্বস্তি আমার মধ্যে। তার ওপর তাকে যে সব প্রশ্ন করছি সে সব তার পছন্দ হচ্ছে বলে মনে হচ্ছে না। তিনি খেতে পছন্দ করেন, কি রং প্রিয় এ টাইপের প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু আমি তার জন্য রেডি করে নিয়েছি ভিন্ন প্রশ্ন, বাংলা নাটকের গল্প, মান ও অভিনয় নিয়ে এ সব প্রশ্ন শুনে উত্তর দিচ্ছিলেন। আর কথায় কথায় অবিয়াসলি বলছিলেন।
আমার ফটোজার্নালিস্ট সমানে ফটো খিঁচছেন। নায়িকার ফটো খিঁচতে তার চরম আনন্দ।
অনেক ক্ষণ পরে আমরা তার বাসা থেকে বের হলাম, কবে এটি ছাপা হবে তাও জানতে চাইলেন। আমার বিনোদন সাংবাদিকতার জীবনের প্রথম দিকের ঘটনা এটি। এর আগে আরো অনেকের কাছে গেছি। তবে সবচেয়ে পরিশীলিত মনে হযেছে শিল্পী বশির আহমেদের পরিবারকে। পুরো পরিবারই গান করেন। বশির আহমেদের সাক্ষাৎকার নিতে গেছি। ফোনে আমার গলা শুনে বলেছিলেন, যেতে। যাওয়ার পর আমার চেহারা দেখে উনি তো টাসকি। এতো পুলাপাইন। এর কাছে কিসের সাক্ষাৎকার দিব। এটা ভদ্রভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু আলোচনার ভেতর দিয়ে অনেক খবরই জানলেন। সঙ্গীত সম্পর্কে আমি কিছু জানি কিনা সেটাও যাচাই করে নিলেন। এটা ছিল আমার প্রথম অ্যাসাইনমেন্ট।

সেদিন তার কন্যা হোমায়রা বশিরের সাক্ষাৎকার নিয়ে ফিরলাম। তার ছেলে রাজা বশির ও স্ত্রী মিনা বশিরের সাথে আলাপ হযেছে অনেক্ষণ। সঙ্গীতের প্রতি আমার টান দেখে মুগ্ধ বশির আহমেদ। আমি লজ্জা পাচ্ছি। তিনি বললেন, 'তুমি সময় পেলেই আমার বাসায় আসবে। তোমার সাথে আলাপ করে ভালো লাগলো। এই যামানার একটা ছেলে ক্লাসিক্যাল সঙ্গীতের খবর রাখে, এটাই আমাকে মুগ্ধ করেছে।' তাদের সাথে আমার অনেক দিন যোগাযোগ ছিল। পরে বিনোদন সাংবাদিকতা ছেড়ে দেয়ার পর আর আলাপ ছিলনা, এ জন্য দুপক্ষই দায়ি।!!!


পরের কিস্তিতে অন্য গল্প শোনাবো।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×