somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কত জন যে মিডিয়ায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য কাইত হন!

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি-১৬

বিনোদন রিপোর্টার হিসাবে আমার একটা বাড়তি দায়িত্ব ছিল, সেটি হলো প্রতি সপ্তাহে যে সব নতুন গানের ক্যাসেট বাজারে আসে তার একটা রিভিউ তৈয়ার করা। আমি সে সময় ব্শ্বিসাহিত্য কেন্দ্রের আয়েজনে উচ্চাঙ্গ সঙ্গীতের একটা অনুষ্ঠানে প্রায় যেতাম। এতে করে আমার মধ্যে একটা ভিমরুতি ধরেছিল, ক্ল্যাসিক্যাল ধাঁচের গান না হলে আমার ভালো লাগতো না।
কিন্তু সে সময় কেবল বাজারে উঠতি শিল্পীদের আনা গোনা। পাটুয়াটুলীতে সাউন্ডটেক, সঙ্গীতাসহ বিভিন্ন ক্যাসেট কোম্পানির অফিসে যেতাম ক্যাসেট আনতে। একবার সঙ্গীতা থেকে বলা হলো-ভাই নতুন একজন শিল্পী আসছে তার একটা ভালো নিউজ করে দিতে হবে। যেহেতু তারা আমাকে অনেক শিল্পীর নম্বর দিয়ে হেল্প করেছে, তাই এ রিকোয়েস্ট রাখতে হবে। কিন্তু ক্যাসেটটা না শুনে আমি কথা দিতে পারলাম না।
সেখানে তারেক ভাই ছিলেন, আমাকে মিতা বলে ডাকতেন। তার কাছেই শিল্পীর কয়েক খানা রেডিমেট ছবিও ছিল। সেখান থেকে বাছাই করে কয়খান দিলেন। বললেন, ভাই কইরে দিয়েন। বললাম, ঠিক আছে, দেখবো। পরের কোনো এক সপ্তাহে শিল্পীকে ফোন করলাম। ইস্কাটনে বাসা। গানের গলা খারাপ না । কিন্তু এ একখান ক্যাসেট বের করতে তাকে অনেক জনের সাথে কাইত হতে হয়েছে, জেনে আমি খুবই মর্মাহত হলাম। হেসে হেসে কথা বলেন। আমাকে প্রায় অফিসে ফোন করে আলাপ করতেন। একটা নিউজও করে দিয়েছিলাম। বড় কোনো কভারেজের কথা চিন্তা করতে পারিনি, কাইত হওয়া লোকদের দলভূক্ত হওয়ার ভয়ে। এ রকম কত জন যে মিডিয়ায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য কাইত হতেন, সেটা আমি আরো পরে বেশি জেনেছিলাম। বিশেষ করে সিনেমা পাড়ায় যাওয়ার পরে।
সিনেমায় অভিনয় করতে হলে নাকি এসব লাগে। সেটা নিয়ে পরের একটা কিস্তি লিখবো। তবে গানের শিল্পীদের এ ধরণের সমস্যা আমাকে পীড়া দিয়েছিল।
আমার নির্বাহি সম্পাদক আজিজ ভাই গানের লোক, ছায়ানটে গান শিখতেন। একদিন বললেন, ক্ল্যাসিক্যাল ধারার শিল্পীদের নিয়া স্টোরি করেন। কিন্তু আমার তখন অল্প বষয়। ব্যান্ডের গান বেশি ভালো লাগে। বিশেষ করে জেমসের। তাই জেমসকে একদিন ফোন করে বললাম, ইনটারভিউ লাগবে। বললেন, প্রশ্ন পাঠিয়ে দাও। উত্তর লিখে দেবো। প্রশ্ন পছন্দ না হলে কিন্তু উত্তর পাবানা। এ শর্তে আমি রাজি।
তার এলিফ্যান্ট রোড়ের স্টুডিওতে প্রশ্ন পৌছে দিলাম। দুদিন পরে জেমস ভাই ফোন দিয়া বললেন, উত্তর রেডি নিয়া যাও। আর দেখা কইরা যাইও। গিয়ে দেখলাম উনি খুব ব্যস্ত। এর মধ্যে হাত বাড়িয়ে করমর্দন করলেন। বললেন, তুমি আমার অনেক গান শুনেছো। প্রশ্ন পড়ে বুঝতে পারলাম। আমি চুপ করে থাকলাম। জেমস ভাই বললো, সঙ্গীতের দুর্দিন শুরু হইছে। ব্যাপার না। একটা সময় সব ঠিক হইয়া যাইবো। যাও, ভালো থাইকো। যোগাযোগ রাইখো।

পরের কিস্তি সিনেমার গল্প
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×