somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম কাটপিস দেখার সুযোগ

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি-২০

প্রিয় মুখ থেকে চাকুরী ছাড়ার পাশাপাশি প্রথম আলোর আলোকিত রাজধানী বন্ধ হয়ে গেলো। তাই কি করা যায় ভাবছিলাম। যুগান্তরের ঢাকা বিষয়ক একটা পাতা ছিল, সেখানে একটা লেখা দিলাম। প্রথম আলো বের করতে থাকলো অন্য আলো , সেখানে একটা ফিচার দিলাম। কিন্তু রিপোর্টিংয়ের নেশা আমার কাটে না।
ইনকিলাবের হাসান মাহমুদ ভাই ডাকলেন তার সাথে বিনোদন পেজে কাজ করার জন্য। সে সময় একমাত্র ইনকিলাবই ফুলপেজ বিনোদন পেজ বার করতো, প্রতিদিন। সাথে সাপ্তাহিক পূর্ণিমাতে। আমি ক'দিন গেলাম, লেখা দিলাম, ছাপাও হলো। কিন্তু আমি চাচ্ছিলাম মূলধারার রিপোর্টিংয়ে থাকতে তাই ক'দিন এ সব করে একটা ব্রেক নিলাম।
এই ব্রেকে আপাতত কয় দিন হাওয়া খাওয়ার ব্যাপার। আমরা বন্ধুরা মিলে নারায়ণগঞ্জে সিনেমা দেখবো বলে ঠিক করলাম। তাই হলো। বাংলা সিনেমায় প্রথম কাটপিস দেখার সুযোগ হয় সোনামিয়া বাজারের পাশে মুনলাইট সিনেমা হলে। সেখানে একটা ভালো সিনেমাতে খারাপ সিন জুড়ে দেয়া হয়। এ নিয়ে কেউ হই চই করলেন না কেউ-ই। আমরা বন্ধুরা একটু অপ্রস্তুত হয়ে গেলাম। এভাবে , একেবারেই সরাসরি এ রকম কোনো দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। একদিকে লেক অন্যদিকে পুলিশের ফাঁড়ি। তার পাশেই মুনলাইট সিনেমা হল। এ হল আমরা প্রায়ই সিনেমা দেখাতাম।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির শুরুর দিকে আমার লম্বা চুল ছিল। পরে এটা কাটিয়ে ছোট করে ছিলাম। কারণ বিএনসিসি। এখানে ভর্তি হলাম আর্মি উইংয়ে। তাই চুল কাটা বাধ্যতামূলক। চুল যেহেতু কাটলাম, তাই আর্মি ছাটই দিলাম। সিনেমা হলে আমরা দুই বন্ধু বাবু এবং আমি দুজনেই তাই ওদের চোখে পুলিশ। যাওয়া মাত্র গেট খুলে এগিয়ে আসত, স্যার বসেন। আমরা বসে পড়তাম। একদিন ওদের কারো একজনের সন্দেহ হয়। কাছে এসে জানতে চায়, কোন থানায় আছি। বাবু বলল, আর্মিতে। এটা শুনে পরবর্তী আরো কয়েকমাস ফ্রি সিনেমা দেখা গেলো। হা হা হা।
দিনপার করার পাশাপাশি আমি চিন্তা করলাম আর কী করা যায়। বিশ্ববিদ্যালয়ের পড়ে বিশ্ববিদ্যালয়ের বাইরের সাংবাদিকতা করাটা কঠিন হয়ে উঠছিল। এতে করে পড়াশেনা বিশেষ করে ক্লাশ করাটা সমস্যা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম বিশ্ববিদ্যালয় রিপোটিংয়ে ঢোকা যায়। পরামর্শটা দিলেন রাজিব ভাই। রাজিব নূর এখন প্রথম আলোতেই আছেন। সে সময়ও ছিলেন। মাঝখানে আরটিভি, নিজের প্রকাশনা সংস্থা হয়ে ইত্তেফাক, তারপর প্রথম আলোতে ফিরেছেন।
রাজিব ভাই বললেন, প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার সম্রাটের সাথে দেখা করতে। সে মুহসিন হলে থাকে। এক সকালে তার রুমে গিয়ে হাজির হলাম। অনুৎসাহিত করার যতগুলো পথ আছে, তার সবগুলোই তিনি অনুসরণ করে আমাকে সাংবাদিকতা করতে না করলেন। যদিও তিনি একজন সাংবাদিক , এখনো তিনি এ পেশাতে আছেন এবং এক সাংবাদিককে তিনি জীবনসঙ্গীনী হিসাবে বেছে নিয়েছেন। অনেক্ষন আলাপের পর আমি ফিরে এলাম। কিন্তু আমার সিদ্ধান্ত থেকে দূরে সরার কোনো কারণ খুঁজে পেলাম না। তাই নিজেই আজকের কাগজের অফিসে গেলাম। সে সময় এটি বের হতো মহাখালী থেকে। অফিসে চিফ রিপোর্টার মেসবাহ ভাইয়ের সাথে দেখা করে জানালাম, আমি বিশ্ববিদ্যালয রিপোর্টার হিসাবে কাজ করতে চাই। উনি আমাকে বেশ উৎসাহ দিলেন। সে সময় তাদের রিপোর্টার ছিলেন রিপন ভাই। বললেন, উনি চলে গেলে আমাকে নিবেন, আমি যেন রিপন ভাইয়ের সাথে পরিচিত হয়ে আপাতত অপেক্ষা করি। আমি তাই করতে চাইলাম। কিন্তু প্রথম আলোতে আমার এক সময়ের আরেক সহকর্মী বললেন, মানবজমিনে বিশ্ববিদ্যালয রিপোর্টার নিবে। সুমন ভাই সে সময় তাদের রিপোর্টার। এটা আমার জানা ছিল না। এক দুপুরে আমি মানবজমিন সম্পাদক মতি ভাইয়ের দপ্তরে হাজির হলাম।

এটা নিয়ে পরের কিস্তি-
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×