somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শর্তে রাজি

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি- ২১


সরাসরি মতি ভাইয়ের দপ্তর গেলাম। আগে থেকে তাকে চেনা ছিল না। প্রথম দেখলাম। হাস্যোজ্জ্বল মতিভাই সামনের একটা চেয়ার দেখিয়ে বললেন, বসুন। বসলাম। মতি ভাই হাসি মুখে বললেন, কি করতে চান? বললাম: বিশ্ববিদ্যালয় রিপোর্টিং।
কাজ করার শর্ত- ভালো রিপোর্টিং পারলে রাখবেন, না পারলে নি্জেই বিদায় হবো। বলতে হবে না। শর্তে রাজি মতি ভাই।
আমার আরেকটা শর্ত, যা লিখবো, সত্য লিখবো, কিন্তু এ সত্য লেখনি আপস করে ছাপা বন্ধ করা যাবে না। মতি ভাই হাসলেন। বললেন, শর্তে রাজি। প্রথম অ্যাসাইনমেন্ট হিসাবে বললেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট করেন।
মতি ভাইয়ের অফিস থেকে বের হলাম। ঢাকা বিশ্ববিদ্যালয সম্পর্কে আমার জানা খুবই কম। তবুও বন্ধুরা যারা হলে থাকে তাদের সাথে আলাপ করতে থাকলাম। চার দিন খেটে একটা রিপোর্ট তৈয়ার করলাম। ২৭ নভেম্বরের এক বিকালে হাতে লেখা রিপোর্টটা তুলে দিলাম মতি ভাইয়ের হাতে। তার আগে সুমন ভাইকে দেখালাম। সুমন ভাই তখন মানবজমিনের বিশ্ববিদ্যালয় রিপোর্টার। মতিভাই পুরো রিপোর্ট না দেখে বললেন, মতি ভাইকেই দাও। উনি দেখবেন।
মতি ভাই রিপোর্টটা হাতে নিলেন। বললেন, চা খান। বিনয়ের সাথে না করলাম। বললেন, লেখাটা ছাপা হলে আপনার চাকুরি হবে। না হলে নয়। আমি সাঁয় দিলাম। পরের দিন মানবজমিন দেখলাম। ছাপা হলো না। তার পরের দিনও না। তার পরের দিন প্রথম পৃষ্ঠায় একটা ঘোষনা দেখলাম কাল থেকে পড়ুন - ঢাবির অবস্থা নিয়ে দু পর্বের প্রতিবেদন। তবুও অপেক্ষা ফুরোয় না। তার পরের দিন সকালে শাহবাগে মাবনজমিন হাতে নিলাম। দেখি, চতুর্থ পৃষ্ঠায় আমার রিপোর্ট। হেডলাইনও ঠিক রাখা হয়েছে। অভিভূত হলাম। চাকুরী তাহলে হচ্ছে।
মতি ভাইয়ের দপ্তরে গেলাম। এ দিকে ক্লাশে শুনলাম মানবজমিনের এ রিপোর্ট নিয়ে পলিটিক্যালি প্রচুর আলোচনা হচ্ছে। আমাদের ক্যাডার বন্ধুরা এ নিয়ে হই চই করছে। কে এই সাংবাদিক তাকে খোঁজা হচ্ছে। মারধর করা হবে বলে পরের দিন শুনলাম। আমি কোনো পাত্তা দিলাম না। কারণ আমি এক শব্দও মিথ্যা লিখিনি। ওই সময় রিপোর্টটি তৈরীতে আমাকে সহায়তা করেছিলেন যুগান্তর ফয়জুল্লা মাহমুদ ভাই। এখন এনটিভিতে আছেন। বাকিটা আমার বন্ধুদের কাছ থেকে নেয়া।
আমি নিজে শহীদ জিয়ার রাজনীতির ভক্ত। আমার হাতেই তার দলের ছাত্র সংগঠনের নৈরাজ্য নিয়ে রিপোর্ট দেখে অনেকেই ক্ষুব্ধ হলেন। হতেই পারেন।
রিপোর্ট দু পর্ব ছাপা হওয়ার পর মতি ভাইয়ের দপ্তরে ফের গেলাম। উনি বললেন, রিঅ্যাকশন কি। হেসে বললেন, ভালো রিপোর্ট হয়েছে। আজকের খবর কি? বললাম একটা মিছিল দেখেছি। আর কোনো খবর নেই। তবে আমার কাছে অশ্লীল সিনেমা নিয়ে একটা রিপোর্ট আছে। আপনি চাইলে দিতে পারি। প্রথম আলোর জন্য সব সংগ্রহ করেছিলাম, কিন্তু পাতা বন্ধ হয়ে যাওয়ায় দিতে পারিনি। বললেন, দেন। পরের দিন ব্যাক পেজে লিড। তারপর এক দুপুরে গেলাম। বললেন, আরেকটা রিপোর্ট করেন্ । করলাম। ডিসেম্বর থেকে নিয়োগ চূড়ান্ত করলেন। বেতন কত চান? বললাম, আমি কাজ করতে চাই। বেতন যা দেন। ২৫০০ টাকা‌ 'মাহিনা' ধরলেন।২০০১ সালে এটাকা কম বলা যাবে না।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×