somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসাধারণ মামুন ভাই

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি-২৩


টিএসসিতে দাঁড়িয়ে আছি। বন্ধু এহতেশাম আসলো। বললো, দোস্ত খবর কি। ..ভালো। তোর খবর কি? ও বলল আর বলিস না। ছাত্রদলকে ফাটায়া ফেলছে মানবজমিন। কে যে রিপোর্ট করছে ধরতেও পারছি না। বন্ধু হিসাবে ওকে বললাম, আামি সেই রিপোর্টার। ও যেন আকাশ থেকে পড়লো।
পাশে একজন ছাত্রদল নেতা আমার পরিচয় জেনে গেলো। এহতেশাম চলে যাওয়ার পর ও আমার কাছে এসে বলল, তুমিই তারেক মোরতাজা। তোমারে খুঁজতাছি বলে এগিয়ে আসলো। ওআরো কয়েকজন মিলে আমাকে দাবড়াচ্ছে। আমি সোজা দৌ্ড়।

দৌড়ে সোজা চলে এলাম মধুর ক্যান্টিনে। আমাকে যারা দৌড়াচ্ছে তারা মধু'র সামনে এসে দাঁড়িয়ে পড়লো। ক্যান্টিনের ভেতরে গিয়ে মনির ভাই ও মামুন ভাই দুজনকেই পেলাম। জানলাম ঘটনা। ওনারা দুজনেই আমাকে পরিচয় জেনে একটু চুপ থেকে বললেন, রিপোর্ট তুমি করতেই পার। সে জন্য মারবে এমন সাহস কার। আমি বাইরে দাঁড়ানো ধাওয়াকারীদের দেখিয়ে দিলাম।
মনির ভাই ও মামুন ভাই দুজন বাইরে এসে ওদের শাসালেন। বললেন, তারেক আমাদের ছোট ভাই, ওর কিছু হলে, দলে কারো জায়গা হবে না। এরপর আমাকে আর ঠেকায় কে।
মনির ভাই ও মামুন ভাইয়ের সাথে আমার এক্সটা খাতির ছিল। দৌড়ানি খাওয়ার পর সে সময়কার বিশ্ববিদ্যালয় রিপোর্টার সাজু ভাই(বর্তমানে বিবিসিতে), কবির ভাই(এখন একটি সরকারি ব্যাংকে আছেন), যাকারিয়া ভাই(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচার), সাবু ভাই (শাবিপ্রবি'র টিচার), শঙ্কর দার(সরকারি কলেজের চটচার ) সাথে পরিচয় হলো। সবাই আমাকে আপন করে নিলেন।
ফয়জুল্লাহ মাহমুদ ভাই(এখন এনটিভিতে) ও সম্রাট ভাইকে(এটিএননিউজে আছেন) আগে থেকে চিনতাম।
ছাত্রদলের তখন শৃঙ্খলা ছিল না। তবুও তারা আমার নিরাপত্তার বিষয়টি এনশিওর করেছিলেন।
মামুন ভাইকে সবাই 'ভয়ঙ্কর' নেতা হিসাবে জানতেন। এ মানুষটা আসলেই দিলখোলা। তার মত একজন অসাধারণ নেতাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। শুনেছি তাকে খুন করা হয়েছে।
কিন্তু এই মামুন ভাই আওয়ামী লীগের সময় ক্যাম্পাসে একাই মিছিল আয়োজন করতেন। ছাত্রদলের অকুতোভয় সাহসী মামুন ভাইকে খুবই পছণ্দ করতাম। তবে রিপোর্ট করার ক্ষেত্রে কোনো ছাড় দিতাম না। একবার রেজিস্টার বিল্ডিংয়ে টেন্ডার ড্রপ করতে বাধা দেন মামুন ভাই। সেদিন মামুন ভাই তার মোটর সাইকেলে করে আমাকে মানবজমিন অফিসে নামিয়ে দিয়ে যান। পরের দিন তার বিরুদ্ধে ওই রিপোর্ট ছাপা হলো। উনি কোনো উচ্চাবাচ্য করলেন না। শুধু বললেন, রিপোর্টটা ঠিক আছে। এরপর থেকে তার প্রতি আমার মুগ্ধতা বেড়ে যায়। আমি শুনেছিলাম এক সময় উনি খুব কড়া ছিলেন। বিরুদ্ধে রিপোর্ট গেলে রিপোর্টারকে হয়রানি করতেন, কিন্তু আমি তার কোনো প্রমাণ পেলাম না।


সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×