somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাইরে রাত কাটাচ্ছি। সে রকম অভিজ্ঞতা।

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি ২৪

ছাত্রদলের অছাত্র নেতাদের দাপটে আসল ছাত্র নেতারা অসহায়। সবাই কাছে এসে বলে, বলে ভাই তুমি তো লিখছো। বাকিরা চুপ চাপ। আমি ভাবলাম, এ অসময়ে হেল্প করার দরকার। বিভিন্ন অনিয়ম নিয়ে লিখে যাচ্ছি। এর মধ্যে পিন্টু ভাইয়ের অনুসারীরা টেন্ডার নিয়ে বুয়েটে গন্ডগোল পাকিয়েছে, যাদের বিরুদ্ধে আমি ক্রমাগত লিখছিলাম। কিছুক্ষণ পর খবর এলো সনি নামে কেমি কৌশল বিভাগের এক ছাত্রী গুলি খেয়ে মারা গেছে। ছুটলাম বুয়েটের দিকে। খবর সংগ্রহ করলাম। যথারীতি অফিসে পাঠানো হলো সে খবর। বন্ধুরা সবাই মিলে কাজ করছি। ভালো লাগছে।
তবে আমাদের টার্গেট সন্ত্রাস করেন এমন ছাত্র নেতাদের হটানো। যদিও বিয়ষটা জটিল কিন্তু আমি হাল চাড়তে চাইনি। ছাত্রদলের মতানুসারী হয়েও আমি এর বিরুদ্ধে ক্রমাগত লিখে যেতে থাকি। আমার টার্গেট ক্যাম্পাসে একটা ভালো পরিবেশ।
ছাত্রদলের অনেক নেতা আমাকে উৎসাহ দিযেছেন্ এর মধ্যে মনির হোসেন ভাই, মোস্তাফিজুল ইসলাম মামুন ভাই, সাইফুল ইসলাম ফিরোজ কিংবা সফিউল বারী বাবু ভাইয়ের নাম উল্লেখ করতে পারি। আবার অনেকে নিজের স্বার্থে উৎসাহিত করেছেন। তাদের নাম নিতে চাই না। সেটা গোপন থাকাই ভালো।
লেখনির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারে সব সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ানোর উৎসাহ দিতাম। কারণ আমি বরাবরাই চাইছি এ ক্যাম্পাসে সাধারণ ছাত্ররা যেন বড় ধরণের অসুবিধার সম্মুখিন না।
তবে সাধারন ছাত্ররা যে সুযোগ পেলে মাথায় ওঠে নাচতে চায় সেটাও দেখার সুযোগ হলো। সনি হত্যাকতাণ্ডের পিন্টু গ্রুপের ক্যাডারা ক্যাম্পাস ছেড়ে পালালো। এরপর কিছু দিন সাধারণ ছাত্ররা নিজেদের মত করে চলতে থাকলো। তখণ তারা আর কাউকে মানুষের পর্যায়ে মনে করতো না। বিশেষ করে বিভিন্ন হলে সরজমিন ঘুরে এটা দেখলাম। পারলে নেতাদের গায়ে পড়ে, দুটো চড় থাপ্পর মেরে যায় অবস্থা।
এটা দেখে আমার মনে হলো ছাত্রলীগের সময় যে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা, মাথনত করে সালাম দিয়ে যাওয়ার রেওয়াজ ছিল সেটিই ভালো ছিল।
সে প্রসঙ্গ থাক। ফিরে আসি বুয়েট প্রসঙ্গে। সনি হত্যার বিচারের দাবিতে উত্তাল বুয়েট। প্রধান আসামাকি মুকি।
আগেই বলেছি বিএনপির পক্ষে মিডিয়া থাকে না। এ ঘটনা আওয়ামী লীগের সময় ঘটলে তেমন একটা পাত্তা পেত না। যেহেতু বিএনপি সরকারের সময় ঘটেছে তাই এটা নিয়ে তুমুল আন্দোলন। আমি সাংবাদিক হয়েও এ আন্দোলনে সমর্থন জানালাম। নিরলসভাবে রিপোর্ট করেছি।
এ আন্দোলনের এক পর্যায়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহায়তায় বুয়েটের ছাত্রছাত্রীরা একটা অনশন কর্মসূচী পালন করছিল। সে অনশন কর্মসূচীতে লোক ছিল সাকুল্যে ৫০ জনের মত। আমি একটু বাড়িয়ে প্রায় শ' খানেক লিখেছিলাম।
পরের দিন আমার অফিস থেকে বললো প্রথম আলো লিখেছেন শত শত ছাত্র অনশন করছে। আর তুমি লিখছ প্রায় শ খানেক। একই প্রশ্নের মুখে পড়েছিল আমার বন্ধু ও সে সময়কার ইন্ডেপেনডেন্ট পত্রিকার বিশ্ববিদ্যালয় রিপোর্টার ইমামুল হক শামীম।
আমার চিফ রিপোর্টার ছিলেন ছাত্রইউনিয়নের সাবেক নেতা সারোয়ার ভাই। আমি উনাকে বললাম, আমি যা লিখেছি তাই ঠিক। তবুও তিনি মানতে না রাজ। পরে আমি এর একটা তালিকা তাকে দিয়েছিলাম। ছাত্রফ্রন্টের মামুন ভাই ওই অনশণ কো অর্ডিনেট করছিলেন। তার কাছে অনশনকারীদের লিস্ট ছিল। সেটি আমি অফিসে হাজির করলে সারোয়ার ভাইয়ের বড় গলা আস্তে করে নেমে গেলো।
একই তালিকা শামীমকেও দিয়েছিলাম। কিন্তু তা দেখাতে হয়নি ওর অফিসে।
এই প্রথম আমি মিডিয়ার বাড়িয়ে লেখার, বাড়িয়ে দেখানোর এবং তিলকে যে তাল করে প্রচার করা হয় তার একটা উদাহরণ পেলাম। মানুষ যে সাংবাদিককে সাঙ্ঘাতিক বলে তাও জানলাম এ কারণে। তবে বুয়েটের আন্দোলনের সাথে ছিলাম। সমারা বছর বাসায় বন্দী মেয়েরা অনমণে আছে। তাদের একজনের কাছে জানতে চাইলাম কেমন লাগছে। ওর উত্তর এক্সাইটিং। আমিার খুবই ভালো লাগছে। এ প্রথম বাইরে রাত কাটাচ্ছি। সে রকম অভিজ্ঞতা।
আমার সম্পাদক মতি ভাই ভয়েস অব আমেরিকা রিপোর্টার। তার জন্য ওই ভয়েস রেকর্ড করে এনেছিলাম। মতি ভাই, শুনলেন এবং হাসলেন।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×