somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুরত মন্দ ছিল না

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি-২৬

ক্যাম্পাস বন্ধ করে দেয়ার পর বিপদে পড়েছিল সবাই। তবে সবচেয়ে বেশি বিপদে ছিল ক্যাম্পাস রিপোর্টাররা। কারণ তাদের ক্যাম্পাস বন্ধ হলেও খবর সংগ্রহের জন্য ঢাকাতেই থাকতে হয়েছে। অনেকে আত্মীয় স্বজনের বাসায় উঠেছিলেন।
আবার কয়েকজন সাংবাদিক সমিতিতে মানবেতর দিনযাপন করেছিলেন। তাদের মধ্যে আবদুল্লাহ জুবেরী ভাই অন্যতম। জাকিও ছিল সে দলে। ছিল আরো ক'জন। সবার নাম মনে পড়ছে না এ মুহুর্তে।
হল বন্ধ হওয়ার পর আমি ফুপাতো ভাইয়ের নাখালপাড়ায় আস্তানা গাঁড়লাম। সেখানে প্রায় মাসখানেক ছিলাম। কিন্তু এক বাসায় এতদিন থাকতে ভালো লাগছিলো না। তাই বাসা ত্যাগ করলাম।
প্রতিদিন সকালে বের হয়ে রাত ১১ টায় ফিরি। এতে করে সময় কেটে যাচ্ছিলো।
শামসুন্নাহার হলের আন্দোলনের সময় সম্রাট ভাই(এটিএননিউজের বড় কর্তা), নূরনবী ভাই (লন্ডন প্রবাসী)ও হৃদয় ভাই(নিউএজের ডেপুটি চিফ রিপোর্টার)সহ কয়েকজন পুলিশের হাতে মার খেয়েছিলেন। এরপর তারা ছুটিতে। তাদের পত্রিকার পক্ষ থেকে সিনিয়রদের নিউজ করার জন্য দায়িত্ব দেয়া হলো।
সে সময় বড় পত্রিকা বলতে প্রথম আলো, যুগান্তর ও ইত্তেফাক। প্রথম আলো থেকে শহিদুজ্জামান ভাই(বর্তমানে নিউ এজের চিফ রিপোর্টার), যুগান্তরের শাহেদ চৌধুরী (এখন সমকালের চিফ রিপোর্টার) এবং ইত্তেফাকের হয়ে সালেহউদ্দিন ভাই (এখনো ইত্তেফাকেই আছেন) তদন্ত
কমিশণ কভার করতেন।
মানবজিমন থেকে আমি ও কাজী হাফিজ ভাই (বর্তমানে কালের কণ্ঠের স্পেশাল করেসপনডেন্ট) কাজ করতাম। দুতিন পরে তাকে তুলে নিলে আমি একাই সামলেছি।
বিশ্ববিদ্যালয় রিপোর্টারদের এমনতর দুর্দিনে অফিস থেকে কোনো ছাড় ছিলনা। নিউজ কভার করতে হবে। কবির ভাই, আমি , শামীম , সাজু ভাই ও ফয়জুল্লাহ মাহমুদ ভাই আড্ডা দিতাম। খবর সংগ্রহ করতাম। রাতে অফিস থেকে যে যার গন্তব্যে। যার জন্য আগের শেয়ারিংটা সেভাবে ছিল না।
আমি মাসখানেক ভাইয়ের বাসায় থাকার পর শামীমের সাথে ওর বড় মোমিন ভাইয়ের বাসায় উঠলাম। রাতে ওখানে থাকতাম। সকালে উঠে সরাসরি তদন্ত কমিশনে। এভাবে রাত দিন পার হচ্ছিল।
তদন্ত কমিশনের অফিস ছিল ঢাকা কলেজের পাশে নায়েমে। আমরা সেখানে থাকতাম সারাদিন। দুপুরের দিকে খেতে যেতোম ল্যাব এইড থেকে সেন্ট্রাল রোড যাওয়া দিকে গাছতলার এক রেস্টুরেন্টে। খুব মজা করে খেতাম। সালেহ উদ্দিন ভাই ও শহিদুজ্জামান ভাইও আমাদের সাতে প্রায় যেতেন। অন্য সব দিন আমরা খেলাম নীলক্ষেতে। বইয়ের বাজারের ভেতরের দিকে কয়েটা ভাতের দোকান ছিল। ১৮ টাকায় আস্ত একটুকরো ইলিশ মাছ, সাথে একটা পোড়া মরিচ দিয়ে ভালোই খাওয়া হতো। খাবারের এ জায়গা আবিষ্কার করেছিলেন ফয়জুল্লাহ মাহমুদ ভাই।
তদন্ত কমিশনের সামনে অলস সময়টা খারাপ কাটতো না। ছাত্রলীগ ও ছাত্রদলের যে সব নেত্রী আসতেন তাদের প্রত্যেকের সুরত মন্দ ছিল না। তাদের সাথে আলাপ করে সময় ভালো কেটে যেতো। নীপা তাদের অন্যতম। শরীরের গড়নের জন্য সবার কাছেই জনপ্রিয় ছিল। তনুশ্রী হোড়সহ আরো কয়েকজন ছিল যাদের কথা অনেকের এখনো মনে আছে।
একদিন সকালে আমি ছাত্রলীগের নেত্রীরা সবাই একসাথে আমাকে জেরা শুরু করলেন। এর সূত্র হলো মানবজমিন এক রিপোর্টে বলেছে আন্দোলনের নেপথ্যে ছাত্রলীগ। সত্য কথা এটা। কিন্তু ছাত্রলীগের সে সব নেত্রীরা সব ক্ষেপে গেলেন। আমাকে সবাই ধরলেন কেন এ রিপোর্ট। আমি বললাম এটা তো আমি করিনি। আজহার ভাই করেছিলেন। ভুল থাকলে সংশোধনী দেবো। কিন্তু ওরা ভুল প্রমাণ করতে পারছে না। তাই আর কিছু করার ছিল না।

শিক্ষকদের পার্টিজান ভূমিকা নিয়ে পরের কিস্তি।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×