somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনো চাই হলে হলে সহ অবস্থান এবং ছাত্রনেতাদের নিষ্পেষণ থেকে সাধারণ ছাত্রদের মুক্তি

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি-৩২
হলের রাজনীতিতে গ্রুপিং থাকে, এখনো আছে। বঙ্গবন্ধু হল এর ব্যাতিক্রম ছিল না। আমাদের সময় এ গ্রুপিং খুব একটা চাঙ্গা না হলেও ভালাই ছিল। সোহেলের গ্রুপটা শক্তিশালী ছিল। এটা দু'টি কারণে প্রথমত ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলিম ভাইয়ের সাথে ছিল। দ্বিতীয়ত সোহেল মানুষ হিসাবে দিলখোলা। আমার বন্ধু বলে বলছি না, আসলে সত্যি ঘটনা।
আকরাম ভাইও মানুষ ভালো। নামজুল ভাইও। তবে নাজমুল ভাই কোন গ্রুপে আছেন সেটা খোলাসা ছিল না অনেকের কাছে। আমরা যারা তার কাছের তারা জানতাম।
আকরাম ভাই হলের প্রেসিডেন্ট। উনি মূলত মনির ভাইয়ের গ্রুপের। মনির ভাই রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার পর সফিউল বারি বাবু গ্রুপ করতেন।
নোয়াখালীর লোকের গ্রুপ করলেও নোয়াখালীর ছাত্রদের প্রতি তার খুব একটা সহানুভূতি ছিল বলে আমার জানা নেই। আকরাম ভাই নিজেকে একটু প্রগতিশীল ধাঁচের বলে প্রমাণ করতে চাইতেন, তাই অনেকটা ধরি মাছ না ছুই পানি টাইপের ছিলেন ।
সব মিলিয়ে সাধারন ছাত্রদের মধ্যে সোহেলের জনপ্রিয়তা ছিল। বিশ্বাসের জায়গায় আকরাম ভাই, নাজমুল ভাই এবং সোহেল তিন জনই ছাত্রদলের। এটা বলছি কারণ হলো ছাত্রদলের তিনটা ধারা। এক ধারা ছাত্রলীগ পন্থী, আরেক ধারা শিবির প্রশ্রয়ী, আরেক ধারা ছাত্রদলের। এ তিন ধারা মিলে ছাত্রদল। তবে ছাত্রদলের চেয়ে ছাত্রলীগের কমিটিতে ব্যাপক ভিত্তিক ছাত্র শিবির অবস্থান করে, যদিও ছাত্রলীগ সব সময় শিবির বিরোধী। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সবচেয়ে বেশি প্রশ্রয় পায় ছাত্রলীগের কাছ থেকে। সে কথা থাক।
হলেই ফিরি। আমাদের হলে ছাত্রলীগের সহ অবস্থানের কথা আসলে হল ছাত্রদল এটা মেনে নেয়। সে সুবাধে হল ছাত্রলীগ হল সেক্রেটারি ফজলু ভাই হলে উঠলেন। আরো অনেককে হলে থাকতে আমি সহায়তা করেছি্। এর মধ্যে বন্ধু মোশাররফ, ১১৭ নম্বর রুমে থাকতো আমার রুমমেট তারেক সিকদার, আমাদের আরেক বন্ধু জিল্লু।
এ রকম ছাত্রলীগের অনেকেই হলে থাকতো। তারা যেনো কোনো সমস্যায় না পড়ে সেটি আমি সব সময় খেয়াল রাখতাম, এতে অনেকে মনে করতো আমি ছাত্রলীগ করি। আসলে ঘটনা, তা না। আমি গ্রাম থেকে ঢাকায় এসেছি, আমি জানি গ্রামীন নিম্ন মধ্য বিত্ত পরিবারের এ সব ছেলেদের হলের বাইরে থেকে পড়াশোনা করা খুবই কঠিন। তাই তাদের হলে থাকার ব্যাপারে আমি সব সময় সোচ্চার ছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রনেতা সবাইকে আমি এ ক্ষেত্রে সব সময় উৎসাহ যোগাতাম।
আমার হলের নেতারা এ বিষয়ে আন্তরিক ছিলেন। কিন্তু এ আন্তরিক নেতারা মহাজোট সরকারের আমলে ক্যাম্পাসে মিছিল করতে পারেন না, হলে থাকতে পারেন না। এটা আমাকে কষ্ট দেয়। কিন্তু ওরা খারাপ করছে বলে ফের বিএনপি ক্ষমতায় এলে এরা তা করুক আমি চাই না। ছাত্রলীগের অনেক নেতাই ভালো চান, কিন্তু পারেন না। কারণ গ্রুপিং। বরিশাল, শরিয়তপুর মাদারীপুর আর ভেতরে আরো কত রকমের গ্রুপিং ছিল তখণ, এখনো আছে। এ কারণে সব সময় চাইলেও অনেকে অনেক কিছু করতে পারেন না। আমি এখনো চাই হলে হলে সহ অবস্থান এবং ছাত্রনেতাদের নিষ্পেষণ থেকে সাধারণ ছাত্রদের মুক্তি। জানি এটা কেবলই স্বপ্ন। তবে স্বপ্ন দেখতে বাধা নেই, কোনো একদিন এমন হবেই আমি এটা নিশ্চিত করে বিশ্বাস করি।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×