somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি আমাদের জীবনকে করেছে মূল্যহীন, নিরাপত্তাকে তুচ্ছ !

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রানার মত গুণ্ডা বদমায়েশদের দায়িত্ব কেন নিজ থেকে আওয়ামী লীগ নিচ্ছে। এর শানে নজুল কি। আমি জানি না। শনিবার দিনভর ছিলাম সাভারে। স্বজনের জন্য আহাজারিতে ভারি হয়ে ওঠা সাভারের মাটি, জল ও বাতাস। সেখানে একবার দাঁড়ালে, কোনো মানুষই রানার কিংবা তার আশ্রয়দাতা মুরাদ জংয়ের মত সন্ত্রাসী বা তার মদদ দাতা প্রশাসনকে কোনোভাবেই মেনে নিতে পারে না। পারার কথা নয়, যাদের ভেতর একটু বিবেক আছে।

রানা গ্রেপ্তার হলেও তার আশ্রয়দাতা মুরাদ জং অদ্ভূত কোনো কারণে গ্রেপ্তার হচ্ছে না। হবে বলেও মনে হয় না। প্রাণের এই অনাচার, ডেকে নিয়ে এতগুলো মানুষ খুনে দায় নিবে না সরকার। বরং নতুন নতুন কেচ্ছা বানাবে।সেই কেচ্ছা শুনে শুনে একদিন সবই শেষ হয়ে যাবে। যে রকম আজ সকাল ১১ টায় সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি হাসান সোহরাওয়ার্দী বলেছেন, তারা ভারি সরঞ্জান প্রয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এভাবে ইট সুরকি আর লোহার রডের চাপে, ভারে পঁচে যাওয়া মানুষগুলো মিশে যাবে। যারা জীবিত আছেন, তারা টিকে থাকার সংগ্রাম করছেন, তাদেরা আমরা হারাবো।

কী নির্মম? একবার ভাবতেই গা কাঁটা দিয়ে উঠছে। এমন এক দেশে আমাদের জন্ম এখানে মানুষের কোনো দাম নেই। জীবনের কোনো মূল্য নেই। এখানে কথায় কথায় পুলিশ গুলি করে। সন্ত্রীরা সর্বস্ব লুটে নেয়। ডেকে নিয়ে গার্মেন্ট মালিকরা খুন করে। এ সবের কোনো বিচার হয় না। কারণ নষ্ট রাজনীতি।

এ রাজনীতি আমাদের জীবনকে করেছে মূল্যহীন, নিরাপত্তাকে তুচ্ছ করে তারা নিজেদের স্বার্থ হাসিল করছে। কিন্তু আল্লাহ, যিনি ওই আসমানে , তিনি নিশ্চয় কিছু একটা করবেন ! সে আশায় আমরা বুক বাঁধি। আমরা জানি রানার আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাবেন, তাদের ধরা যাবে না, ধরা গেলেও তারে রক্ষা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বা তাদের নির্দেশে কেউ। দেশপ্রেমিক সার্টিফিকেটও জুটতে পারে এই পশুর। কারণ পশুরা পশুদের রক্ষা করবেই। মানুষের জন্য এদের কোনো সহমর্মিতা নেই, থাকতে পারে না।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×