somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীর কোমল হাতের স্পর্শ

২৬ শে মে, ২০১৩ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি ৩৯:
নারীর কোমল হাতের স্পর্শ সবারই প্রত্যাশা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা রিপোর্টিং করেন, তাদের এ ভাগ্যটা খুবই কম হয়। বলা হয়ে থাকে সাংবাদিকদের নারীরা পছন্দ করেন না। তাই সাংবাদিকরা একটু নারী বিদ্বেষীও বটে। কিন্তু এটা যে সর্বাংশে সত্য নয় সেটি প্রমাণ করে দেয়াটাই ছিল আমার মূল লক্ষ্য।

সাংবাদিক সমিতির অনেক সিনিয়র সদস্য প্রেম পীরিতিতে জড়িয়ে ছিলেন। তাদের মধ্যে সে সময়কার ইউএনবির সাজু ভাই, ইনপেডপেনডেন্টের খাদেমুল ইসলাম হৃদয় ভাই, ইনকিলাবের যাকারিয়া ভাই, প্রথম আলোর সম্রাট ভাই অন্যতম। তবে এদর মধ্যে কেবল সম্রাট ভাই-ই ক্যাম্পাসে ডেটিংয়ে ব্যস্ত থাকতেন বলে সবাই এ জুটির খবর রাখতেন। বাকিদের কথা্ জানা গেছে পরে। তারা লুকিয়ে চুকিয়ে কাটাতেন সময়।

সে যাই হোক মুখর ক্যাম্পাসে আমি প্রথম মেয়ে বন্ধুদের সামনে নিযে আসার উদ্যোগ নিলাম। এমনকি সাংবাদিক সমিতিতেও আসতেন আমাদের বান্ধবীরা। প্রথম দিকে এটা নিয়ে অনেকে জ্ঞান দেয়ার চেষ্টা করলেও পরে হালে পাননি। কারণ তারাও কিন্তু ক্যাম্পাসের বাইরে বন্ধবীদের সাথে আড্ডা দিতে যেতেন।

আমাদের মধ্যে অনেকেই নিজের পছন্দে পরে বিয়ে করেছেন। অনেকের প্রেম টিকেনি। এর মধ্যে অন্যতম সম্রাট ভাই। ক্যাম্পাস লাইফে যার সাথে তার সম্পর্ক ছিল, স্থায়ী জীবনে তার পাওয়া হয়নি। একই অবস্থা সে সময়কার আজকের কাগজের রিপোর্টার কবীর ভাইয়েরও। হয়নি আমাদের বন্ধু শামীমেরও। একই অবস্থা অনুজ সুজন মেহেদীর।

তবে আমাদের অনুজ মিজান শেষ পর্যন্ত সম্প্রতি সফল হয়েছে। দীপার সাথে সংসার শুরু করেছে। অনেক আগে থেকে তাদের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছিল তাদের বিয়েটা হবে না। কিন্তু শেষ পর্যন্ত হয়েছে এতেই প্রশান্তি।

আমাদের কয়েকজন বন্ধু বাইরে প্রেম করতেন। এর মধ্যে সে সময়কার জনকণ্ঠের রিপোর্টার মোশতাক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ভোরের কাগজের রিপোর্টার অভি প্রেম করতো গোপালগঞ্জে। আমাদের সিনিয়র ও ডেইলি স্টারের শামীম ভাই প্রেম করতে কুমিল্লায়। এখন জার্নালিজমের টিচার শামীম মাহমুদ পরে তাকে বিয়ে করতে সমর্থ হন। মোবাইলফোনেই ভাবির সাথে তার পরিচয়। সেই ২০০১-২০০২ সালের দিকে এটা এক্সপেনসিভ প্রেম! তবে সফলতার জন্য আমরা তাকে অভিনন্দন জানাই।

তবে এ সব প্রেম, বন্ধুত্ব বা আড্ডায় সময় কম দেয়া হতো রিপোর্টারদের। কারণ পড়াশোনার সাথে সাথে চাকুরী করার এ সব তরুণকে সারাক্ষনই ব্যস্ত থাকতে হয়। যারা তাদের সাথে সম্পর্ক করেছেন তারা এটি মেনেই নিয়েছেন। তাই সুবিধে হয়েছিল।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×