somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পূরক প্রেম

২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি ৪০

৩৯ তম কিস্তিতে কয়েকজনের নাম বাদ পড়েছে। তাদের মধ্যে আমাদের বহুমাত্রিক প্রেমিক ডেইলি স্টারের হাসান জাহিদ তুষার অন্যতম। এখন সংসার করছেন। ভালো আছেন। তার বাইকের পেছনে কাউকে না কাউকে দেখা যেতো। এখন রিপোর্টিং ও সংসার নিয়ে ব্যস্ত। তবে তার যে সব বন্ধুদের সাথে সম্পর্ক ছিল তাদের কোনো একজনের সাথে সংসার করা হয়নি।
একই অবস্থান তাদেরই বন্ধু ও এক সময়কার বিএসএস-'র রিপোর্টার নুরুল করিম ভাইয়ের। পুরো দস্তুর কর্মমুখর জীবনে গিয়ে তার যে বিয়ে করা, সেটিও অবশ্য প্রেমের।
ইত্তেফাকের সাহাবুল হকের প্রেম বিষয়ক গল্প শোনা গেছে। তবে তাকে কারো সাথে পাওয়া যায়নি। ক্যাম্পাস রিপোর্টিংয়ে থাকার শেষের দিকে সুজন মেহেদী প্রেম করতো লাকীর সাথে। এর ইতিবাচক গতিও ছিল। ওরা এখন সংসার করছে। এক কন্যা সন্তান নিয়ে ভালোই আছে সুজন।
মাসুম আল জাকী সে সময় ছিল অবজারভারে। ওর বউ মুক্তা থাকত মৈত্রী হলে। ও আসত সাংবাদিক সমিতে। প্রায় আমাদের সবার সাথে আলাপ হতো। অনেক কাঠখড় পুড়িয়ে জাকি ও মুক্তা এখন সংসার করছে। এটাও কোনো অংশে কম আনন্দের খবর না।
যুগান্তরের মুসতাক পুরনো ঢাকায় এক তরুণীকে পছন্দ করতো বলে জানতাম। তবে তারও সেই একই কপাল তাকে তার বিয়ে করা হয়নি। তবে তার বিয়েটা প্রেমের কিনা সেটি আমি জানার চেষ্টা করিনি।
শিপু যে প্রেম করতো, সেটা আমার জানা ছিল না। শিপু হলো আমার দেখা অসাধারণ একটা ছেলে। আমি ওকে খুব পছন্দ করি। এর সবচেয়ে বড় কারণ হলো আমার প্রতি ওর অনুরাগ। শিপুর প্রেমের খবর জেনেছি, ওর বিয়ের বছর খানেক আগে। ওকে আমার নিজের ছোট ভাইয়ের মত দেখি বলে, আমার কাছে ও বড় হয়নি কখনো। এখনো না। তাই ওর এ দিকটার খবর বেমালুম ভুলে ছিলাম।
নিজের কথা আমি বলতি চাইছলাম না। কিন্তু এত বেশি ফোন পেয়েছি যে তা না বললেই নয়। আমার প্রেম বিষয়ক বড় কোনো গল্প নেই। এর সবচেয়ে বড় কারণ আমি স্ট্রেইট কাট কথা বলি্ । পুতু পুতু টাইপের আলাপের ধারে কাছে যাই না। তবুও এর ভেতর দিয়ে বেশ কয়েকজন তরুণী আমাকে পছন্দ করতেন। তাদের মধ্য থেকে একজন নিয়ে আমি সংসারী। দু সন্তানের জন্ক হিসাবে ভালোই তো আছি।
আমার প্রেম ছিল মূলত লেদার কলেজে। আমার অনুজ শিপু যেটাকে চামড়া পট্টি বলতে পছন্দ করে। তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার সে সময়কার প্রিয় মানুষটিকে সময় দেয়া হতো কম। এখনো এমনটা ঘটে। ও আসত সাংবাদিক সমিতিতে। অথবা মধুতে। আমরা এর বাইরে ক্যাম্পাসের কোনায় কানায় চিপায় চাপায় আড্ডায় অভ্যস্ত ছিলাম না। কারণ এটাকে আমি বরাবরই এড়িয়ে চলার চেষ্টা করেছি।
লীনার সাথে আমার প্রেমের বয়স কম। আমরা অল্প সময়ের মধ্যে বিয়ে করেছিলাম। অনেকটা ইঁচড়ে পাকা টাইপের ব্যাপার। তবে আমার আসলে প্রেম করার মত সময় ছির না। সারাদিন নিজেকে ব্যস্ত রাখটা আমার একটা স্বভাব। যদিও কোনো মেয়ের এমন ছেলে পছন্দ হবার কথা নয়। কিন্তু আমাকে তারপরেও কিছু তরুণী তাদের মনে কোনায় জায়গা দিযেছেন। তাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশের সীমা নেই।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×