somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমণী জগতে

৩১ শে মে, ২০১৩ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি ৪৩:


ক্যাম্পাসে নারী জগতে আমার সমধিক খ্যাতি ছিল। ইহা অস্বীকার করিবার মত ইচ্ছে আমার নেই। তবে ইহাও সঠিক যে আমি কাহারো কোনো অনিষ্ট করি নাই, করিবার ইচ্ছেও করিনি। এতেই হয়তবা এখনো আমার পুরনো নারী বন্ধুদের সাথে যোগাযোগ রাখার সুযোগ থাকছে। আছেও বটে। ইহা শুনিয়া অনেকে আশ্বস্ত হইবেন। আশা করি।

আমার বন্ধূ আসমাউল হুসনা লাকীর মতে ‌আমার মত ‌'বেক্কল' কে কেন নারীরা পছন্দ করতেন , তাহার কোনো কারণ অনুসন্ধান করিয়া আবিষ্কার করিতে পারি নাই। কাহারো জানা থাকিলে জানাইবেন। নিজের কীর্তি নিয়া আমি মহা বিরক্ত।
ক্যাম্পাসে আমার সবচেয়ে কাছের বন্ধু কে? এর উত্তরে অনেকের নাম বলতে হবে। তবে রিফাত, ফজিলাতুননেসা মুজিব হলে থাকতো। আমি ও শামীম (বর্তমানে রেডিও টুডেতে আছে) দুজনেই প্রায় আড্ডা দিতে তার হলে হাজির হইতাম। রিফাতও এসএম হল, সাংবাদিক সমিতি এবং বঙ্গবন্ধু হলে আসিত। আমাদের মধ্যকার সম্পর্ক খুবই ভালো ছিল।

ক্লাশে আমার বেশ কয়েকজন বন্ধু ছিল। এর মধ্যে তাপসী রাবেয়া, যাকে আমি অতসী বলে ডাকতাম। সানজিদা, যাকে আমি ডাকসু কাফেতে সেকেন্ড ইয়ারের সময় বলেছিলাম , আমাকে যেহেতু তোর এত পছণ্দ তাইলে চল কাঁটাবন কাজি অফিসে গিয়া বিয়া কইরা ফালাই। ও তো পুরাই বেক্কল হইয়া আমার দিকে তাকাইয়া থাকিল, বুঝিতে পারিল না- বেকুব কে? আমি না ও।

আমার ক্লাশের মাহফুজা খানম রিফাত, শিউলীর সাথেও আমার ভালো সম্পর্ক ছিল। আশার কথা ভোলা যাবে না। তবে ও আমাদের যে মেয়ে ক্লাশমেটের সাথে ঘুরতো, তাকে আমার পছন্দ ছিল না। পরে অবশ্য পারভেজের সাথে ওর সম্পর্ক হওয়ায়া অন্য সবার চেয়ে আমি একটু বেশি খুশি হয়েছিলাম, ও অন্তত নটি গার্লের পাল্লা থেকে রক্ষা পেলো।
আমার ক্লাশের অন্য বন্ধুদের মধ্যে পিপি, সাথী, হ্যাপি আরো অনেকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। কিন্তু আমাদের শিক্ষাজীবনে বিশেষ কোনো আনন্দ আয়োজন না থাকায় আমরা আরো ঘনিষ্ঠভাবে মিশিবার সুযোগ পাই নাই। তার ওপর আমার মত একজন সম্বাদিকের সাথে আড্ডা মারিবার জন্য যে সময় দেয়া প্রয়োজন, সেটি আমি দিতে পারি নাই বলিয়াও নানান সমস্যা ছিল।
কয়েকজন রাজনৈতিক কর্মী আমাকে বেশ পছন্দ করিতেন বলিয়া জানি, কিন্তু তাহারা পদ ও পদবির জন্য তাহাদের দলের নেতাদের মনোরজ্ঞন করিয়াছেন, জানিবার পর তাহাদের সাথে আমি আর সহজ হইতে পারি নাই।
শামসুন্নাহার হলের এক নেত্রী আমার প্রায় প্রেমেই পড়ে গেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ রক্ষা আমি বেঁচে গেছি। উনি এখন বিসিএস কর্মকর্তা। বড়ই ভাগ্যবান। আমি নগরের কেরানী। তবে খারাপ না ভালো আছি।
আমার একজন সিনিয়র বন্ধুর না কথা না বললে এটি অপূর্ণ থেকে যাবে, সে হলো বনানী। বনানী মল্লিক। খুবই হাসিখুশী । তবে আমার রুমমেট মাসুদ ভাই বলতেন মাথায় হাল্কা ডিস্টার্ব। বনানী এই লেখা পড়লে আমার মাথা ফাটাবে। মাসুদ ভাই আরো জানিয়েছেন সাংবাদিক সমিতির সদস্য সাবু ভাই তাকে পছন্দ করতেন, তবে শেষ পর্যন্ত ব্যাটে বলে হয়নি। যাক গে সে কথা। বনানী মানবজমিনে জয়েন করার পর গোপাল দা-র চেশ্বারে সাবু ভাই আমাকে তার সাথে পরিচয় করিয়ে দেন। ওর সাথে আমার ক্যাম্পাসের অনেক আড্ডা, দুষ্টুমি, শেয়ারিং। ভালোই ছিল। ২০০২ সালের দিকে আমার ছোটবোন অসুস্থ হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হলে ও দেখতে গেছিল। আমার মায়ের ধারণা ছিল আমি ওকে পছন্দ করি। মা খুব খুশী মনে তার খবর নিয়েছিলেন। পরে অবশ্য মা বুঝতে পারেন উচি যেটা অনুমান করেছেন সেটি ভুল ছিল।
আমার আরেকজন বন্ধূর নাম বলিতে হইবে। সে হইলো তিতলি। ব্ল্যাকবেল্ট পাওয়া, আমার দেখা একমাত্র কন্যা। সেনা কর্মকর্তার কন্যাকে আমার বেশ ভালো লাগিত। আমার বন্ধূ বাবকু ও মাহমুদ বলিত, তুই যদি তিতলিকে বিয়ে করিতে চাস, তাইলে তারে প্লাস্টিক সার্জারি কারানোর ব্যবস্থা করা হইবে। মানে কন্যা বর্ণে কৃষ্ণ। ইহা নিয়া আমার কোনো আপত্তি না থাকিলেও আমার বন্ধুদের ছিল। আমি বলিলাম, বিয়া করিবাবার কোনো ইচ্ছা এখন নাই। যখনই হইবে তখন কণ্রা খু*ঃঁজিয়া বাইর করিলে চলিবে। ফরে অবশ্য আমি সে সুযোগ কাউকে দেই না। নিজের পাত্রী নিজেই বাহির করিয়া ছিলাম।

নারী বিষয়ক ক্যাম্পাসে যে সব বিশেষজ্ঞের কাছে আমি হার মানি তাদের মধ্যে আমার গুরু আজাদ বস, মাসুদ ভাই ও সাইমুম ভাই। এসএম হল ও বঙ্গবন্ধু হলের আমাদের বহুত জোছনা ভরা রাত কেটেছে এ সব আড্ডায়। ফোনে অনেকের সাথে পরিচয় কথা বার্তা হতো, সে সব নিয়ে নিজেদের আড্ডাও জমত বেশ। একাই নারীর সাথে আজাদ বস, সাইমুম ভাই ফোনে আলাপ করতেন, ভিন্ন ভিন্ন ভাবে আমি তাদের কাছ থেকে তা জেনেছি। নম্বর মিলিয়ে দেখেছ ঘটনা সত্য। আজাদ বস. সাইমুম ভাই , মাসুদ চৌধুরী এদের নিয়ে একটা আলাদা পর্ব না লিখলে অবিচার করা হবে। তাই সামনের কোনো এক পর্বে এ নিয়ে বিস্তারিত লিখবো।
যারা আমার নারী বিষয়ক গল্প শুনতে চেয়েছিলেন, তাদের জন্য এই পর্বখানা উৎসসর্গ করিলাম, বিশেষ করে তানভী। যে মনে করে আমি রয়ে সয়ে সব বলছি, তার জন্য।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×