somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক ঝাঁক নক্ষত্র

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি : ৪৯

বেঁটে মানুষ নিয়ে আমাদের সমাজে নানা কিসিমের কথা চালু আছে। নোয়াখালীতে বলে থাকে 'বাডি গুটি শতানের লাড়ি'।
মানে হলো বেঁটে মানুষ শয়তানের লাঠি।
তবে এ কথা যে সত্য না তা আমি সুমন ভাইকে না দেখলে বিশ্বাস করতাম না। আমি যে সব মানুষকে পছন্দ করি, সুমন ভাই তাদের একজন। তাকে পছন্দ করার সবচেয়ে বড় যে কারণ, সেটি হলো উনি সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মানবজমিনে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসাবে তাকে ডিঙিয়ে ঢোকার পরেও তার সহযোগিতা থেকে বঞ্চিত হইনি।সুমন ভাই এখন বিবিসিতে আছেন।
ছাত্রজীবনে বঙ্গবন্ধু হলেই থাকতেন। যা বলার সরাসরি বলতেন, রিপোর্ট লেখার ক্ষেত্রে সহযোগিতা করতেন, তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। সবচেয়ে বড় শিক্ষণীয় হলো প্রতিহিংসা কোনো কিছুর নিশ্চিত সমাধান হতে পারে না। ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়, সুমন ভাই সেটি করে দেখিয়েছেন। সুমন ভাই ছাত্রলীগ ঘরাণার ছিলেন, আমি তার বিপরীত মেরুর, ছাত্রদল ঘরাণার। কিন্তু সত্য প্রকাশে আমরা দুজনই সব সময় আপস করিনি। এমনকি নিজের দলের সাথেও।

ক্যাম্পাসে আরেকজন সিনিয়র রিপোর্টারকে আমি সমীহ করতাম তিনি সাফিউল ভাই। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের বিপরীত গ্রুপের সাফিউল ভাই নিরীহ টাইপ মানুষ। তাই নিজের গ্রুপে ভালো কোনো সুবিধা আদায় করতে পারেননি। বা বলতে হবে করেন নি। সর্বশেষ যুগান্তরে ছিলেন। এখন শিক্ষক হিসাবে ভালো করছেন। মাঝে মধ্যে প্রথশ আলোতে তার কলাম চোখে পড়ে।

প্রথম আলোতে শুরুর দিকে সম্রাট ভাই বিশ্ববিদ্যালয় রিপোর্টার ছিলেন। তার রুমে মেট ছিল মিজান। শোনা যাচ্ছিল মিজানই হবে প্রথম আলোর পরবর্তী রিপোর্টার। কিন্তু তা হয়নি। তার পরিবর্তে সেখানে জয়েন করলো মীর মোকাররম হোসেন শুভ। টাঙ্গাইলের ছেলে। বিশ্বদবদ্যালয় রিপোর্টার হিসাবে আমি অনুজদের মধ্যে যাদের পছন্দ করতাম, তাদের অন্যতম। শুভ আমার মতই আড্ডা বাজ। আড্ডার ফাঁকে ফাঁকে ভাইল রিপোর্টিং করছিলো। কিন্তু ওর মত একটা সম্ভাবনাময় সাংবাদিক এ জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। এটা আমাকে খুবই কষ্ট দেয়। শুভ ভালো লিখত, ভালো বলতও।ও এখন বাণিজ্যে জড়িয়ে গেছে।

আরেক অনুজ অন্তু। সে সময় আজকের কাগজে ছিল। এখন প্রথম আলোতে আছে। পরিশ্রমী ছেলে বলতে যা বোঝায় অন্তু সে রকমই। নিজের চেষ্টা ও এত দূর এসেছে। ক্যাম্পাসে এবং ক্যাম্পাস লাইফের পরেও যাদের সাথে আমার যোগাযোগ হয় অন্তু তাদেরই একজন।

সে সময় আরো যারা ছিল তাদের মধ্যে- আশিক মোহাম্মদ শফি , ইব্রাহিম বিন হারুণ , ইউসুফ আলী, ওয়াহিদুজ্জামান, সোহেল মাহমুদ, হাবিবুর রহমানসহ অনেকের কথা মনে আছে। সবার সাথেই সখ্যতা ছিল। এখন কেউ দেশে আছে, অনেকে নেই। অনেকে সাংবাদিকতার বাইরে আছে। আবার অনেকে আমার মত হাফ সাংবাদিক!

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×