somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নষ্ট রাজনীতির কবলে

১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি ৫০

ছাত্র রাজনীতির সবচেয়ে খারাপ দিকটা হলো খুন, যে কোনো বিচারেই এটা নিকৃষ্টতম কাজ। কিন্তু বাস্তবতা হলো এটা ছাত্ররাজনীতিকে ঘিরে রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার পরিচিত ও ঘনিষ্ঠ দুজন ছাত্র নেতা নিহত ও গুম হয়েছেন। তাদের একজন খোকন। আমাদের ঘনিষ্ঠ বন্ধু। টিএসসিতে অনেক রাত আমরা আড্ডা দিয়েছি, এক সাথে। যশোর অঞ্চলে ওর বাড়ি। নাদুস নুদুস বডি। ছাত্র হিসাবেও খারাপ ছিল না। চেহারাই সব সময় ওজ্জ্বল্য ছিল। হাসি হাসি মুখ করে এগিয়ে আসত... আরে দোস্ত, কি খবর। ভালো আছিস।

এ রকম একটা আনন্দময় ছেলে গ্রুপ রাজনীতির বলি হলো। জহুরুল হক হলে ওকে পিটিয়ে মেরে ফেলল ছাত্র দলেরই ছেলেরা। ও সে সময় আলিম গ্রুপ করতো। টিটু গ্রুপ তাকে পিটিয়েছে। হাসপাতালে নেবার জন্য তাকে নিয়ে আসা হযেছে হলের গেটে। কিন্তু ছাত্র নামের গুণ্ডারা সেই গেটও আটকে রেখেছে্ রক্ত ঝরছে, সে সাথে নিস্তেজ হয়ে আসছে এক তাজা প্রাণ। শেষ পর্যন্ত তাকে হাসপাতারে নেয়া হয়েছিল, কিন্তু বাঁচানো গেলো না।

গ্রামের মধ্য বিত্ত পরিবারের ছেলে খোকনকে হত্যার পর এর বিচার হবে বলে শুনেছিলাম, কিন্তু হয়নি। বরং ছাত্রনেতারা তলে তলে সমঝোতা করেছেন। খোকনের মত যারা ক্যাম্পাসে পা রাখে নতুন জীবনের স্বপ্ন নিয়ে, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য, তারা রাজনীতির বিষবাষ্পে আটকা পড়ে জীবন খুইয়ে মূল্য দেয়, সমাজ সভ্যতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তোমরা এখনো মানুষ হয়ে ওঠনি। খোকনের কথা মনে পড়লে এখনো খুব কষ্ট পাই, আমার সাংবাদিকতা জীবনে এ এক দুষ্ট ক্ষত। এ রকম কষ্ট আমি খুব কম পেয়েছি, চেনা জেনা একটা ছেলে দু একদিন আগেও আড্ডা মেরেছি যার সাথে, সেই ছেলে আর নেই। এটা মানতে খুবই কষ্ট হয়। কিন্তু যাদের গ্রুপ করতো, যাদের জন্য জীবন বাজি রাখলো খোকন তারা তার রক্তের সাথে বেঈমানি করেছে। এ বেঈমানরা একদিন ক্ষমতার মসনদে যাবে, মন্ত্রী হবে, রক্তে ভেজা ইতিহাস অনেকের জানা থাকবে না, জানতে চাইবেন না। এদের অমৃত বচন শ্রবণ করবে আমাদের সন্তানরা। কী নির্মম দুর্ভাগ্য জাতির।

আরেকজন ছাত্র নেতার কথা বলছি, দেলোয়ার। ডানপিটে ছেলে। সিগারেট ফুকছে টিএসসির পাঁচিলে বসে, আমাকে দেখা মাত্র সিগারেট লুকিয়ে হাসি হাসি মুখে এগিয়ে এসে বলছে, ভাই কেমন আছেন!
আমার চোখে এখনো এমন দৃশ্য ভাসে। ছাত্রলীগের মহসিন হল শাখার সাংগঠনিক সম্পাদক ছিল দেলোয়ার। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ছেলেটা নেই। নিখোঁজ। নাই তো নাই ই। এভাবে নাই হয়ে যাওয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না। যার গ্রুপ করতো তারও কোনো হা পিত্যেশ দেখছি না।
তার খোঁজের দাবি নিয়ে সহযোদ্ধারা হাতে হাত রেখে দাঁড়ায়নি ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।
দেলোয়ার সব সময় নিচের দিকে মাথা রেখে কথা বলত। সব সময় বলতো ভাই আমাদের দিকে খেয়াল রাইখেন। এ রকম একটা ছেলে নিজের দলের সরকারের ক্ষমতায় থাকার সময় নেই হয়ে যাবে, এ কথা ভাবতে পারি না। তার খোঁজের অপেক্ষা তার মা এখনো পথ চেয়ে আছেন। আমার অনুজ ও প্রিয় বিশ্লেষক খোমেনি ওর নিখোঁজের এক বছর পর একটি লেখা লিখেছিল। সেটি পড়ে আমার কান্না এসেছে।

দেলোয়ারদের কি দোষ? এ সমাজ রাষ্ট্র এবং সন্ত্রাসী রাষ্ট্র যদি কাউকে নষ্ট করে তার দায় কার কতটুকু। আমি জানি না। কেবল জানি হত্যা কিম্বা গুম কোনোটাই আমি মানতে চাই না। আমি মানি না। আমি মানুষের নিরাপত্তা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমি চাই ছাত্র রাজনীতির এ অন্ধকার দিক আলোয় ভরে উঠুক, আর একটি ছাত্র মারা যাবে না ক্যাম্পাসে, গুম হবে না। আমরা এ জন্য আর একটি লেখাও লিখতে হবে না।

দেলোয়ার এবং খোকন, কিম্বা খোকন এবং দেলোয়ার তাদের জীবন থেখকে শিক্ষা নিক আজকের তারুণ্য।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×