তাহলে কি গুপ্ত- প্রকাশ্য হামলা-সঙ্ঘাত আরো বাড়বে? অনিবার্যভাবে আমাদের জীবন-নিরাপত্তা আরো বেশি ঝুঁকিতে পড়বে?
আর কত ঝুঁকিতে পড়লে সমঝোতা হবে। আমরা সব ভুলে এগিয়ে সামনে যাবো!
কার কাছে প্রশ্নটা করবো, কে দেবে জবাব। ক্ষমতা তুমি আমাদের ক্ষমা করো। আমরা শান্তি চাই। নিরাপত্তা চাই। ন্যায় বিচার চাই।
সুজাতা আসেন, নিশা আসেন, তারনকো আছেন এবং ওয়ারসিয়া আসছেন। এ সবে কি সমাধান?
তাহলে ক্যান পড়ানো হয় বিদ্যালয়ে- বৃটিশরা আমাদের নিপীড়ন করেছে। সিরাজ উদ দৌলারা ক্যান জীবন দিয়ে গেছেন। তিতুমীরদের কাছ থেকে আমাদের শিক্ষা কি?
পাগলা টিপু, শরীয়তুল্লাহ, প্রীতিলতা, সূর্যসেন কিম্বা আরো যারা জীবন দিলেন- তাদের আত্মার সাথে আমাদের এই মশকরার মানে কি। বুঝতেছি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




