নিখোঁজ স্বজনের অপেক্ষা, পুড়ে যাওয়া প্রিয় মানুষের শরীর, বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া বনি আদম- দলে-মতে-ধর্মে-জাতে বিভক্ত হতে হতে আমরা এখন একেকজন মানুষ একা।
ক্রমশ ঐক্যবদ্ধ বাংলাদেশী থেকে আমরা কেউ আম্লীগ, কেউ বিম্পি, কেউ জমাত, জাপা, কেউ ডান-বাম । মানুষ পরিচয় হারিয়ে যাচ্ছে! স্বাধীনতা আজ চুয়াল্লিশে। এতগুলো বছর গেছে কেবল বিভেদ-বিসম্বাদ-হিংসা-প্রতিহিংসা আর অনৈক্যে।
জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে যারা সার্বভৌম সীমানা রচনা করেছেন স্বাধীন দেশের- যে সব নারীর হারানো ইজ্জতের উপর দাঁড়িয়ে উড়ছে লাল সবুজের পতাকা- তাদের সশ্রদ্ধ সালাম।
আশায় আছি তাদের রক্ত, শ্রম, জীবন উৎসর্গের দিকে তাকিয়ে হলেও আমরা আবার ঐক্যবদ্ধ হবো। দেশকে এগিয়ে নেবার জন্য হাতে হাত রাখবো।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






