সোনার যৌবন পুড়ে যাচ্ছে জীবিকার ঘানি টেনে---
কথা ছিল বাপ ছেলে মিলে
জেলেদের সাথে মাছ ধরা দেখতে যাবো;
আন্ডার চরে বসে কাটাবো বিকাল;
তাদের বাবার পাহাডি বন্ধুদের বাডির মাচানে বসে---
খাওয়া হবে ব্যাম্বো চিকেন; বাঁশকরুলের সাথে শুঁটকির ঝোল;
রমণীদের জলকেলি : রমণের মধু আহরণে জঙ্গল দর্শন ---
কিছুই হচ্ছে না।
জমে যাচ্ছে সব।
পুড়ে যাচ্ছে জীবনের সোনালী সময় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






