somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুজাহিদ আর হানিফ--- মুদ্রার এ পিঠ ওপিঠ

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুজাহিদ আর হানিফ--- মুদ্রার এ পিঠ ওপিঠ। দল হিসাবে ---আম্লীগ আর জমাতও একই। কেবল জমাতের লেজে ইসলাম আছে। আম্লীগের মাঝখান থেকে মুসলিম কাট হইছে।

তো হানিফ স্যার কাসেম স্যারের ভাষা বুঝবো; তার প্রতিবাদের ধরণ অনুধাবন করতে পারবো--- এটা আমরা ভাবি ক্যামনে। এটা আমাদের ভাবনার দৈন্যতা। হানিফ স্যার তো আম্লীগের--- সঠিক ডেলিভারিটা দিছে। আম্লীগ সরকার চালায়--- তারা তো বিচারের বাঁশি বাজাবে। সে বাঁশির শেষ হবে; এটা তো উনি বলেন নি। উনি ভাবছেন, কাসেম স্যার আমাদের মত ভীরু , অসহায় 'আবুল'দের মত বুক চাপড়াবেন আর বলবেন--- 'আমি আর কিচ্ছু চাই না! খালি পুত্র হত্যার বিচার চাই।'

বিবদমান সমাজে; সঙ্ঘাত- সহিংসতায় ডুবতে থাকা দেশের চিত্র আবুল কাসেম স্যাররা আগে থেকে দেখতে পান--- সতর্ক করেন--- বিবাদ মেটানোর জন্য লিকে যান অবিরত--- তাদের অর্থ বিত্ত গড়া--- রাজ প্রাসাদে অবতরণের তকু স্বপ্ন ছিল না। নিশ্চিতভাবে ছিলনা বলেই তিনি একজন নির্মোহ সমাজ বিশ্লেষক; সাহিত্য পড়ান বলে তাদের 'উন্নাসিক' মনে করার কারণ নেই। সমাজ-রাষ্ট্র-রাজনীতির হৃদস্পন্দন শুনতে পান বলেই তিনি আবুল কাসেম ফজলুল হক। আর মানুষের হৃদ স্পন্দন নয় ক্ষমতা আঁকড়ে থাকার জন্য নিত্যকার বয়ানের জন্য হানিফ স্যার !---

আলি আহসান মুজাহিদ যে রকম বলেছিল--- 'দেশে যুদ্ধাপরাধী নেই'। একই রকম বলছেন, হানিফ--- 'সবাই বিচার চায়। কিন্তু এই শিক্ষক পিতা বিচার চাইছেন না ! তিনি তার মতের লোকদের বক্ষা করতে চাইছেন।' বলবেনই তো। তার দলের টিকে থাকার প্রয়োজনে তিনি সব বলবেন--- এটা দোষের কিছু না।

আবুল কাসেম ফজলুল হক কমিউনিজমে বিশ্বাস করেন বলে জানি; আমার সাথে তার খুব কম কথা হয়েছে। দু চারবার রিপোর্টের প্রয়োজনে কমেন্ট চাইতে গিয়ে যা আলাপ--- এমনই। তিনি এবং সমাজ বিজ্ঞানের সা'দ উদ্দিন স্যারকে আমার মনে হয়েছে রাজনৈতিক আদর্শ তারা যেটিই ধারণ করুন না কেন--- সমাজ বিশ্লেষণটা তারা করেন--- একেবারেই আম জনতার নাড়ির স্পন্দন শুনে।

রাজনীতিবিদদের কথা এ রকমই তো হয়! ম্যাকিয়াভ্যালি এটাকে জায়েজ করে গেছেন বছর ৫০০ আগে। এটা নতুন কিছু না। হয়ত ম্যাকিয়াভ্যালির সময় ফেসবুক---ব্লগ ছিল না বলে এত সমালোচনা তোলপাড় হয়নি। তবে এ যুগে তার চিত্রিত রাজনীতিকরা সোস্যাল মিডিয়ায় একটু সমালোচিত হচ্ছেন; এটা তেমন কিছু না!

তবে জনাব যদি ক্ষেপে যান; তাহলে ৫৭ কার্যকর করে দেবেন। তখন কিন্তু আমগো মত সমালোচনকরা সবাই লেজ গুটিয়ে বলবেন--- আ হানিফ ভাই ; মাফ করে দ্যান । ভুল অইছে। আমরাও তো মানুষ! আদতে আমরা অমানুষ!

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×