দুধ জোছনায় ডুবে থাকে টাঙ্গুয়ার হাওর
ছেড়াদ্বীপ কিম্বা হরিণটানা
উদ্ভিন্ন তরুছায়ায় ঘেরা রাতারগুল-উচ্ছ্বল
মাধবপুর লেকে শেষ বিকালে
মাছরাঙার ঠোঁটে কাতর 'বাছা'
অনিন্দ্য অপরূপ দুধকুমার নদীর জলের উপর
ছলাৎ ছলাৎ শব্দ তুলে বয়ে যাওয়া নৌকার মতই
প্রতিদিন তুমি বেড়ে ওঠো, জেগে থাক; পিতৃ চোখে ।
ভালবাসা প্রিয় পুত্র । তোমার বাবা ডাক
দুধ জোছনা, উচ্ছ্বল বুনো সবুজের মায়া ---
সব তুচ্ছ ।
কেবল তোমার হাসি,
একটা শব্দ-বাবা-
আমার পূর্ণ যৌবন-পর্যটন।।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



